পশ্চিমবঙ্গে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিজেপির কর্মীরা তৃণমূলের দুষ্কৃতীদের হাতে প্রাণ হারাচ্ছেন। কখনো দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূলের হাতে প্রাণ হারাচ্ছে বিজেপি কর্মীরা। আবার কখনো জয় শ্রী রাম বলার অপরাধে তৃণমূলের হাতে প্রাণ হারাতে হচ্ছে বিজেপি কর্মীদের। গতকাল নদীয়ার নবদ্বীপে জয় শ্রী রাম বলার অপরাধে বিজেপি কর্মী কৃষ্ণ দেবনাথকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে তৃণমূলের গুণ্ডারা।
আরেকদিকে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা থেকেও এরকম এক খবর পাওয়া যায়। সেখানে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত। জয় শ্রী রাম বলায় তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত বেধড়ক মারধর করে, এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয় বলে জানা যায়। এই ঘটনার পর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত।
এবার সেই নিহত বিজেপি কর্মীদের কথা বলতে বলতে মঞ্চেই কেঁদে ফেললেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। গতকাল শনিবার থেকে বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছে। আর সেই অভিযানে আজ রবিবার সাংগঠনিক সভা ছিল আইসিসিআর সভাগৃহে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ওই সভাতেই বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, সংসদে বাজেট অধিবেশন চলছে। আর তাঁরই মাঝে তিনি প্রতি সপ্তাহে রাজ্যে আসছেন আর প্রতিবারই কোন না কোন দলীয় কর্মীর মৃতদেহতে মালা দিতে যেতে হচ্ছে ওনাকে। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, রাজ্য সভাপতি হিসেবে এটা তাঁর কাছে খুবই কষ্টের সময়। কারণ, প্রায় রোজই কোথাও না কোথাও দলীয় কর্মীর মৃতদেহে ফুল দিতে হচ্ছে তাঁকে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LHgDQz
Bengali News