বিশ্বকাপ ২০১৯ চলছে। ভারতীয় ক্রিকেট দল অপ্রতিরোধ্য না হলেও, শীর্ষে থেকে গ্রুপের খেলা শেষ করেছে। আগামী মঙ্গলবার সেমি ফাইনালে নিউজিল্যান্ড এর সাথে মোকাবিলা হবে ভারতীয় দলের। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া অথবা আয়োজক দল ইংল্যান্ডের সাথে খেলা টিম ইন্ডিয়ার। ফাইনালে বিরোধী দলকে হারিয়ে বিশ্বকাপ জয়ই ভারতের একমাত্র লক্ষ্য।
আর বিশ্বকাপ শেষ হলেই রাজনৈতিক মহল এবং ক্রিকেট জগত থেকে এক দারুন খবর আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ শেষ হলেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আর ওনাকে দলে নেওয়ার জন্য বিজেপির প্রস্তুতি শুরু হয়ে গেছে।
ঝাড়খণ্ড এর আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি। আর বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপরে ভরসা করছে গেরুয়া শিবির। খনিজ সমৃদ্ধ ঝাড়খণ্ডে ধোনিকেই মুখ করে ভোটে লড়তে চায় বিজেপি।
চলতি বিশ্বকাপের পরেই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, আপাতত এটাই জল্পনা চলছে। আর ক্রিকেটের মাধ্যমে দেশকে সেবার পর ওনাকে রাজনীতিতে নামিয়ে রাজ্যের মানুষের সেবায় নামাতে চাইছে বিজেপি। বিশ্বকাপ শেষ হলেই ওনাকে রাজনীতিতে নামানোর জন্য প্রস্তাব পাঠাবে বিজেপি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2xx22Pm
Bengali News