কর্ণাটকে কংগ্রেস-জেডিএস এর জোট সরকারের উপর চরম সঙ্কট এসে পড়েছে। জোট সরকারের ১৩ বিধায়ক ইস্তফা দিয়ে দিয়েছেন। ১৩ জনের মধ্যে ১১ জন বিধায়ক এখন মুম্বাইয়ের এক হোটেলে আছেন। ইস্তফা দেওয়ার মধ্যে কংগ্রেসের ১০ জন আর তিনজন জেডিএস এর বিধায়ক। এই বিধায়কদের ইস্তফার কারণে কর্ণাটক বিধানসভার সমীকরণ পুরো পালটে গেছে।
যদিও এখনো পর্যন্ত কর্ণাটকের স্পীকার বিধায়কদের ইস্তফা গ্রহণ করেন নি। কিন্তু বিক্ষুব্ধ বিধায়কদের দেখে এটাই বোঝা যাচ্ছে যে, তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড়। আর এই সমীকরণ দেখে এটাই বোঝা যাচ্ছে যে, কর্ণাটকে আবারও বিজেপি সরকার গড়তে মাত্র একপা দূরে। ১৩ বিধায়কদের ইস্তফার পর বিধানসভার সমীকরণ এটাই বোঝাচ্ছে যে বিক্ষুব্ধ বিধায়কেরা যদি না মানে, তাহলে বিজেপির জন্য রাস্তা আরও পরিস্কার হয়ে যাবে।
কর্ণাটকের ২২৫ সদস্যের মধ্যে কংগ্রেস-জেডিএস এর জোট সরকারের পক্ষে ১১৮ জন বিধায়ক আছে। ২২৫ টি আসন বিশিষ্ট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৩ টি আসন দরকার। জোট সরকারের ১১৮ জন বিধায়কদের মধ্যে কংগ্রেসের ৭৯ জন এবং জেডিএস এর ৩৭ বিধায়ক আছেন। বিরোধী আসনে থাকা বিজেপির কাছে ১০৫ টি বিধায়ক আছে। এমত অবস্থায় বিজেপিতে ১৩ জন বিধায়ক যোগ দিলে বিজেপির আসন সংখ্যা হবে ১০৫+১৩=১১৮। যেটা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2xBsqaU
Bengali News