-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাহাড় থেকে শিবভক্তদের উপর পড়ছিল পাথর! জওয়ানরা শিল্ড তৈরি করে রক্ষা করলো অমরনাথ যাত্রীদের।

- July 05, 2019


অমরনাথ যাত্রা চলছে এর মধ্যে বালটাল মার্গ থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। যা দেখার পর লোকজন দেশের জওয়ানদের উপর গর্ব প্ৰকাশ করছেন। আসলে শিবভক্তরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেখানে এক গ্লিসায়ারের উপর থেকে পাথর  এসে পড়ছিল। সেই সময় জওয়ানরা ভগবানের মতো করে শিবভক্তদের রক্ষা করেন। ITBP এর জওয়ানরা শিল্ড তৈরি করে শিবভক্তদের রক্ষা করে। জওয়ানরা যেভাবে শিবভক্তদের প্রাণ রক্ষা করেছে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এবং সকলে জওয়ানদের প্রশংসা করছে।

জানিয়ে দি, আতঙ্কবাদীদের থেকে এবং অন্ম সমস্যা থেকে অমরনাথ যাত্রীদের রক্ষা করতে সরকার ৪০ হাজারের বেশি জওয়ান নিযুক্ত করেছে। এর মধ্যে প্রায় ৫০০০ জন ITBP জওয়ান নিযুক্ত করা হয়েছে। নিযুক্ত করার আগে এই জওয়ানদের বিশেষ মেডিকেল ট্রেনিং দেওয়া হয়েছে। যাত্রীদের যাতে অক্সিজেন জনিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তখন এই জওয়ানরা এগিয়ে আসে।

অমরনাথ যাত্রা ১ জুলাই থেকে শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার ভক্ত প্রাকৃতিক ভাবে তৈরি হিম শিবলিঙ্গের দর্শন করে নিয়েছে। বিগত ৪ দিন প্রায় ৫০ জন যাত্রী উচ্চতার জন্য স্বাসকষ্টের সমস্যার সম্মুখীন হলয়েছিল। জওয়ানরা তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। জওয়ানরা তাদের সাথে মেডিক্যাল সরঞ্জাম ও অক্সিজেন রেখেছে যাতে যাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। আর আজ জওয়ানরা পাথরের আঘাত থেকে ভক্তদের যেভাবে রক্ষা করছে তাতে তারা এক বড় সন্মান অর্জন করতে সক্ষম হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Xr7yTa
Bengali News
 

Start typing and press Enter to search