২০১৯ লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে ১৮ জন বিজেপি সাংসদ পার্লামেন্টে গিয়েছেন। আর তারপর থেকেই ক্রমশ প্রত্যেক দিন লোকসভায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে এক তরজা চলছে। আর এবার আরও একবার লোকসভায় সরব হলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উনার অভিযোগ পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের খুন করছে তৃণমূল কংগ্রেস। এইদিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লোকসভায় জিরো আওয়ারে এই বিষয়টি তোলেন। উনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে যে, কেউ জয় শ্রী রাম বললেই তাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা খুন করে ফেলছে।
সংসদে জিরো আওয়ারের সময় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদের উদ্দেশ্য করে বলেন শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, নেতাজির বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা এই মুহূর্তে তৃণমূলের জন্য জ্বলছে। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে কেউ জয় শ্রী রাম বললেই তাকে খুন করছে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। অথচ তৃণমূল সাংসদের সেই ব্যাপারে কোনোপ্রকার ভুরুক্ষেপ নেই।
অপরদিকে আরেক বিজেপি সাংসদ আর্জুন সিং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জানিয়েছেন যে, রাজ্য সরকারের মদতে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু পাচার হচ্ছে। তাই উনি দাবি জানিয়েছেন ভারত ও বাংলাদেশের পুরো সীমান্তটি সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘিরে ফেলতে হবে।
উল্লেখ্য এর আগেও বহুবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে। কিছুদিন আগে সংসদে কাটমানি নিয়ে জোর গলায় বলতে শোনা যায় লকেট চট্টোপাধ্যায়কে। উনার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কাটমানির ভাগ নিয়েছেন। উনার মতে পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতাকর্মীর জন্ম হয়েছে গরিব মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার জন্য।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Jsvb3D
Bengali News