-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

EVM মেশিনে সব ভোট মোদী পেয়ে যাচ্ছে, আমার পার্টির ভোটও BJP তে চলে গেছে: শরদ পওয়ার,NCP নেতা।

- May 10, 2019

দেশে লোকসভা নির্বাচনের বেশ কয়েক দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশের মানুষ অতি আগ্রহের সাথে ভোট প্রদানের জন্য বেরিয়ে আসছেন। এর মধ্যে বিরোধী দলের নেতা নেত্রীরা আবার EVM খারাপের অভিযোগ তুলতে শুরু করেছেন।  বিরোধী দলের নেতা নেত্রীরা EVM মেশিনের উপর প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এই দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন NCP এর মুখ্য শরদ পওয়ার তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাত্র কয়েকদিন আগেই EVM হ্যাকের থিওরী শোনানোর পর এখন আরো একবার নতুন তথ্য নিয়ে হাজির হয়েছেন শরদ পওয়ার।

কয়েকদিন আগেই মহারাষ্ট্রের এক TV চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে টাওয়ারের মাধ্যমে EVM মেশিন হ্যাক করার থিওরী শুনিয়েছিলেন শরদ পওয়ার। টিভি চ্যানেলে বসে শরদ পওয়ার বলেছিলেন, EVM এর ভেতর থাকা চিপকে পোলিং বুথের নিকটবর্তী টাওয়ার থেকে নিয়ন্ত্রণ করা যায়। আর এখন উনি বলেছেন, ” EVM মেশিনের উপর সন্দেহ স্বাভাবিক কারণ এক পস্তুতির সময় আমার ভোট অন্য স্থানে চলে গেছিল।”

উনি বলেন হায়দ্রাবাদ ও গুজরাটে আমাকে EVM মেশিনে প্রেস করতে বলা হয়েছিল তখন আমি ঘড়িতে (NCP এর চিন্হ) চেপেছিলাম কিন্ত ভোট বিজেপিতে গেছিল।শরদ পওয়ার বলেন, সব মেশিন খারাপ নয় কিন্তু আমি মেশিনের বিষয়ে চিন্তিত। উনি দাবি করেন যে উনার পার্টিকে দেওয়া ভোট বিজেপিতে চলে গেছিল। তাই মেশিন নিয়ে উনি খুবই চিন্তিত। EVM মেশিনের যে কোনো বোতাম চাপলেই ভোট বিজেপিতে যাচ্ছে বলে অভিযোগ করেন শরদ পওয়ার।

তবে বিজেপি সমর্থকদের দাবি- এটা নাচতে না জানলে উঠানের দোষ অর্থাৎ নির্বাচনের ফলাফল আগে থাকতেই সকলে আন্দাজ করতে পারছে তাই EVM এর উপর দোষ দিচ্ছে। বিজেপির কিছু সমর্থক কটাক্ষ করে, বলেছেন EVM এর ফুল ফ্রম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের জায়গায় এভরি ভোট ফর মোদী মনে করছে বিরোধীরা। তাই সুপ্রিম কোর্ট থেকে পাশ হওয়ার পরেও EVM মেশিনকে বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PXKft4
Bengali News
 

Start typing and press Enter to search