-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসলে দায়ী রাহুল গান্ধীই হবেনঃ অরবিন্দ কেজরীবাল

- May 10, 2019

দিল্লীতে নির্বাচনী প্রচার প্রায় শেষের দিকে। আর সেইজন্য সব দলই যে করেই হোক ভোটারদের নিজেদের দিকে নিয়ে আসতে চাইছে। আর এরই মধ্যে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) আবারও কংগ্রেসের উপর আক্রমণ শানালো। কংগ্রেসকে আক্রমণ করে অরবিন্দ কেজরীবাল বলেন, ‘বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলে, এর জন্য দায়ী থাকবে রাহুল গান্ধী (Rahul Gandhi) ।”

কেজরীবাল (Arvind Kejriwal) কংগ্রেসের উপর আক্রমণ করে বলেন, ‘কংগ্রেস উত্তর প্রদেশে সপা-বসপা, কেরলে বাম দল, পশ্চিমবঙ্গে তৃণমূল, অন্ধ্রে তেলেগু দেশম পার্টি আর দিল্লীতে আম আদমি পার্টির ক্ষতি করছে। আর এরজন্য নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসলে দায়ী রাহুল গান্ধীই হবে।”

কেজরীবাল বলেন, কংগ্রেস আমাদের মুশকিল বাড়াচ্ছে। আমাদের এমন মনে হচ্ছে যে, ওরা বিজেপির বিরুদ্ধে না, বিজেপি বিরোধী দল গুলোর বিরুদ্ধে নির্বাচনে লড়ছে। কংগ্রেস ভোটারদেরও প্রভাবিত করার চেষ্টা করছে।

কেজরীবাল বলেন, ‘দেশবাসী ভোট দেওয়ার সময় ভাববেন, যদি মোদীজি আবার প্রধানমন্ত্রী হয়, তাহলে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী হবে। যেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর মত ব্যাক্তি হবে, সেই দেশের কি পরিনিতি হতে পারে। সেটা ভেবেই ভোট দেবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2YeuwIW
Bengali News
 

Start typing and press Enter to search