-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মুখ্যমন্ত্রী কেজরীবালকে হাউস অ্যারেস্ট করে রেখেছে দিল্লী পুলিশ, অভিযোগ AAP-এর

- December 07, 2020

নয়া দিল্লীঃ কৃষকদের ডাকা ভারত বনধের (Bharat Bandh) দিলে আম আদমি পার্টি (Aam Aadmi Party) দিল্লী পুলিশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেছে। তাঁরা অভিযোগ করে বলেছে যে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে (Arvind Kejriwal) দিল্লী পুলিশ বাড়িতে নজরবন্দী করে রেখেছে। AAP অভিযোগ করে বলে, এগুলো সব স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ইশারায় হচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

AAP অভিযোগ করে বলে যে, দিল্লী পুলিশ বিজেপির সহযোগিতায় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে বাড়িতে নজরবন্দী করে রেখেছে। সিঙ্ঘু বর্ডার থেকে বাড়ি ফেরার পর নজরবন্দীর মতো অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সমস্ত বৈঠক রদ হয়ে গিয়েছে। আম আদমি পার্টি অভিযোগ করে বলেছে যে, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশে পুলিশ দিল্লী নগর নিগমের তিনজন মেয়রকে মুখ্যমন্ত্রী কেজরীবালের বাড়ির সামনে ধরনায় বসিয়ে দিয়েছে। এই বাহানায় পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ব্যারিকেডিং করে দিয়েছে। এরফলে মুখ্যমন্ত্রী কেজরীবাল না কারোর সাথে দেখা করতে পারছে, আর না বাইরে যেতে পারছে। AAP জানায়, আজ ভারত বনধের দিনে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের নির্দেশে দিল্লী পুলিশ এই কাজ করেছে।

https://platform.twitter.com/widgets.js

উত্তর দিল্লীর ডিসিপি AAP এর অভিযোগ খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী কেজরীবালের বাড়ির বাইরে মোতায়েন পুলিশ আর ব্যারিকেডিংকে সুরক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে। তিনি জানিয়েছেন, AAP আর অন্য দলের মধ্যে যাতে কোনও গণ্ডগোল না হয় সেই কারণে এই সুরক্ষা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে বাড়িতে নজরবন্দী করা হয়নি বলে জানান তিনি।

The post স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মুখ্যমন্ত্রী কেজরীবালকে হাউস অ্যারেস্ট করে রেখেছে দিল্লী পুলিশ, অভিযোগ AAP-এর first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2JZ0ebm
Bengali News
 

Start typing and press Enter to search