পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত আর পাকিস্তানের (Pakistan) সম্পর্কে ফাটল ধরে। আর ওই জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যে ব্যাবসা প্রায় বন্ধই হয়ে যায়। পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছিল। এরপর পাকিস্তান প্রতিশোধ নেওয়ার জন্য ভারতে ফাইটার জেট পাঠিয়ে হামলা করার প্ল্যান করছিল। কিন্তু ভারতের বায়ুসেনার জন্য সেটা করা সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে।
ভারতের বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) পাকিস্তানের ফাইটার জেটকে তাড়া করে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অভিনন্দনের বিমান পাকিস্তানের মাটিতে গিয়ে ক্র্যাশ হয়। এরপর অভিনন্দনকে ধরে ফেলেছিল পাকিস্তানি সেনা। তাঁর উপরে করা হয়েছিল অত্যাচার। শেষে ভারতের চাপে পড়ে অভিনন্দনকে চা খাইয়ে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল ইমরান সরকার।
সেদিন পাকিস্তান (Pakistan) এক বীর ভারতীয়কে চা খাইয়েছিল। কিন্তু এবার সেই চায়ের জন্যই হাপিত্যেশ করছে তাঁরা। শোনা যাচ্ছে যে এবার চায়ের জন্য ভারতের কাছে হাত পাততে চলেছে পাকিস্তানের ইমরান খান (Imran Khan) সরকার। এর আগে কেনিয়া থেকে চা আমদানি করত পাকিস্তান। কিন্তু কেনিয়াতে এবছর চরম আকাল পড়ায় সেখান থেকে চা আনা সম্ভব হচ্ছেনা পাকিস্তানের পক্ষে। তাই তাঁরা ভারতের সাথে এবার চা ব্যাবসা করতে ইচ্ছুক হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি গত বছর পাকিস্তান আনুমানিক ১.৫৮ কোটি কেজি চায় আমদানি করেছিল। কিন্তু এখন ভারত পাকিস্তানের উপর ২০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছে। কিন্তু এরপরেও ভারত থেকে চা আমদানি করা পাকিস্তানের কাছে কেনিয়ার থেকে চা আমদানির ক্ষেত্রে সস্তা হতে চলেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2J9YDhr
Bengali News