-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাহুল গান্ধী পাপ্পু নয়, ও খুবই তেজ বুদ্ধিসম্পন্ন, রাহুল দেশের বিকাশ করতে পারবে:স্যাম্ পিট্রডা।

- May 05, 2019

মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস নেতা স্যাম্ পিট্রডা (sam pitroda). সেই সমস্থ লোকজনের উপর রেগে উঠেন যারা রাহুল গান্ধীকে (Rahul gandhi )পাপ্পু বলে সম্বোধন করেন। স্যাম্ পিট্রডা বলেন ২০১৪ সালের পর থেকে কিছুজন রাহুল গান্ধীকে পাপ্পু বলে মজা উড়ায় তথা অপমান করে। স্যাম্ পিট্রডা বলেন যারা রাহুল গান্ধীকে পাপ্পু বলেন তাদের কোনো যোগ্যতা নেই। স্যাম্ পিট্রডা বলেন রাহুল গান্ধী খুবই জ্ঞানী ও বুদ্ধিমান ব্যাক্তি। রাহুল গান্ধীর খুব তেজ বুদ্ধিসম্পন্ন বলে মন্তব্য করেন স্যাম্ পিট্রডা। উনি আরো বলেন, আমি ইন্দ্রিরা গান্ধীর সাথে কাজ করেছি এরপর আমি রাজীব গান্ধীর সাথে কাজ করেছি। আর এখন আমি রাহুল গান্ধীর সাথে কাজ করছি। তাই আমি এটা নিশ্চিত বলতে পারি যে রাহুল গান্ধী স্মার্ট ও বুদ্ধিমান ব্যাক্তি। রাহুল গান্ধী দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেন স্যাম্ পিট্রডা।

স্যাম্ পিট্রডা বলেন, আজ ভারতের প্রয়োজন রাহুল গান্ধীর মতো মর্ডান মস্তিষ্ক সম্পন্ন তেজ ব্যাক্তির। উনি বলেন, ভারতের মতো দেশের বিকাশ করতে হলে রাহুল গান্ধীর মতো ব্যক্তির প্রয়োজন। রাহুল গান্ধীর প্রশংসা করার সাথে সাথে স্যাম্ পিট্রডা নরেন্দ্র মোদীর উপর আক্রমণ করেন। স্যাম্ পিট্রডা বলেন, মোদী একজন জুমলাবাজ ব্যাক্তি। মোদী দেশের বিকাশও করেনি আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াসও করেনি বলে আক্রমন করেন রাহুল গান্ধীর গুরু স্যাম্ পিট্রডা।

উনি আরো বলেন,নরেন্দ্র মোদী দেশবাসীকে মিথ্যা পতিশ্রুতি দেয় এবং রোজগার দেবে বলে ঠকায়। মোদী আমলে দেশের বেকারত্ব বেড়ে গেছে বলে অভিযোগ তুলেন। স্যাম্ পিট্রডা রাজীব গান্ধীর ইস্যু তুলেও নরেন্দ্র মোদীকে আক্রমন করেন। রাজীব গান্ধী খুবই সৎ ব্যাক্তি ছিল এবং মোদী উনার উপর যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। মোদী মিথ্যা ছাড়া সত্য বলতেই পারে না বলে মন্তব্য করেন স্যাম্ পিট্রডা।

উনি আরো বলেন, ভারত একটা ইয়ং দেশ এবং এই দেশে রাহুল গান্ধীর মতো যুবক নেতা প্রয়োজন। মোদীর মতো জুমলবাজ নেতা দেশের বিকাশ করতে পারবে না, বিকাশ একমাত্র রাহুল গান্ধীর দ্বারা সম্ভব বলে উল্লেখ করেন স্যাম্ পিট্রডা। রাহুল গান্ধীকে পাপ্পু বলা নিয়ে পিত্রদা প্রচন্ড রাগ প্ৰকাশ করেন। রাহুল গান্ধীকে যারা অপমান করে তাদের কোনো যোগ্যতা,জ্ঞান নেই বলে অভিযোগ তুলেছেন স্যাম্ পিট্রডা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H2V4qI
Bengali News
 

Start typing and press Enter to search