ইরানের উপর বেশ কয়েক ধরনের নিষেধাজ্ঞা লাগানোর পর এখন আমেরিকা আরো কড়ারূপ ধারণ করেছে। আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে ইরান বিরোধ করেছে। আমেরিকা ইরানের তেল বিক্রীর উপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা লাগানোর প্রয়াস করছে। আমেরিকার দাবি, ইরানের তেল থেকে অর্জিত অর্থ আতঙ্কবাদীদের ফান্ডিং এর জন্য ব্যাবহার করা হচ্ছে । এখন আমেরিকা তার সেনার স্ট্রাইক ফোর্সকে আরবের উপসাগরীয় অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। আমেরিকা তাদের এয়ার ক্র্যাফট ক্যারিয়ার প্রেরণ করেছে। যার মধ্যে কয়েক ডজন ফাইটার জেট রয়েছে। আমেরিকা তাদের এয়ার ক্র্যাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছে যেটা আমেরিকার সবথেকে শক্তিশালী অস্ত্রের মধ্যে একটা।

এছাড়াও গাইডেড মিসাইলে সুসজ্জিত USS ব্রেন ব্রিগেড ডেস্ট্রয়ার প্রেরণ করেছে। একইসাথে পুরো স্ট্রাইক ফোর্স পাঠিয়েছে যার মধ্যে কিছু জঙ্গি জাহাজও সামিল রয়েছে। আমেরিকা জানিয়েছে, যে তারা ইরানের সাথে যুদ্ধ করতে চাই না। কিন্তু যদি স্থিতি হাতের বাইরে যায় তবে বড় স্ট্রাইক করতে পিছুপা হবে না আমেরিকা।
US deploys USS Abraham Lincoln to Gulf in warning to Iran (coincidentally this is same aircraft carrier on which GWBush delivered his Mission Accomplished speech) pic.twitter.com/AFYUuqkxcj
— Steve Holland (@steveholland1) May 6, 2019
ইরানকে শেষ সতর্কবার্তা দিতে আমেরিকা তাদের এয়ার ক্র্যাফট ও স্ট্রাইক ফোর্স নামিয়ে দিয়েছে। সোমবার দিন ওয়াইট হাউস থেকে একটা সংকেত এসেছিল। যেখানে বলা হয়েছিল আমেরিকা তাদের এয়ার ক্র্যাফট ক্যারিয়ার আরব সাগরে নামিয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখন কোনো বোঝাপড়ার মুডে নেই। ডোনাল্ড ট্রাম্প খুবই আক্রমন রূপে আছেন। তাই ইরানের সাথে টক্কর এখন যুদ্ধের স্থিতিতে পৌঁছে গেছে। তবে ইরান সামলে না নিলে স্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vHmIDa
Bengali News