-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাহুল গান্ধীকে ট্রল করে প্রধানমন্ত্রী বললেন, রিমোর্ট আর ভিডিও গেম নিয়ে খেলেও পরিপক্ক হয়ে ওঠেনি রাজকুমার

- May 05, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপরে আরও বেশি করে আক্রমণাত্বক হলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যপ্রদেশের সাগরে একটি জনসভায় বক্তব্য দিলেন, সেখান থেকে তিনি রাহুল গান্ধী (Rahul Gandhi) রিমোর্ট আর ভিডিও গেম নিয়ে খেলে বলে ব্যাঙ্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, রাজকুমারের মাথায় বুদ্ধি হওয়ার অপেক্ষায় কংগ্রেস ১০ বছর অ্যাক্টিং প্রধানমন্ত্রীকে দাড় করিয়ে রেখেছিল। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ভেবেছিল রাজকুমার আজ শিখবে, কাল শিখবে অনেক ট্রেনিং ও দেওয়া হল। কিন্তু সব বেকার হয়ে গেলো আর এই কারণে দেশের ১০ বছর নষ্ট হল।

উনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে দিনের শেষের দিকে যদি কোন ব্যাটসম্যান আউট হয়ে যায়, তাহলে দলের শেষের দিকের খেলোয়াড়দের নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে নামানো হয়। আর এই জন্য রাজকুমারের পরিপক্ক হওয়া পর্যন্ত পরিবারের বিশ্বস্ত ওয়াচম্যানকে গদিতে বসানোর প্ল্যান হল। সবাই ভাবল রাজকুমার আজ শিখে যাবে, কাল শিখে যাবে কিন্তু সব বেকার হয়ে গেলো! আর দেশের ১০ বছর বরবাদ হল।”

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VNGwDH
Bengali News
 

Start typing and press Enter to search