ফ্লিম অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Obero i) লোকসভা নির্বাচনের জন্য বিজেপির পক্ষ নিয়ে প্রচার অভিযান চালান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ভোট দেওয়ার জন্য জনগণের কাছে অনুরোধ করেন। দিল্লীর সব ৭ টি আসনে ১২ মে মতপ্রদান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করেছেন। বিবেক ওবেরয় দিল্লীবাসীর কাছে অনুরোধ করেন নরেন্দ্র মোদীকে পুনরায় জেতানোর জন্য। প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার পর এক বিশেষ কার্যক্রমের জন্য বিবেক ওবেরয় কনস্টিটিশন ক্লাব অফ ইন্ডিয়া পৌঁছান।

বিবেক ওবেরয় উরি-দা সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার বিখ্যাত উক্তি, “হাও ইস দা মজোশ” বলে সম্বোধন শুরু করেন। নিজের আঙুলে ভোট প্রদানের চিন্হকে দেখিয়ে উনি জনগণকে উৎসাহিত করেন। মুম্বাইতে ২৯ শে এপ্রিল ভোট প্রদান কাজ সম্পন্ন হয়েছে।
বিবেক ওবেরয় বলেন ভারতে যখন বাইরের যখন কোনো রাজা এসে ক্ষমতায় বসেছে তখনই ভারতে ব্যাপক লুট হয়েছে। কিন্তু এখন দেশকে আর লুটতে দেওয়া যাবে না। এবার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন বিবেক ওবেরয়। উনি বলেন দিল্লী একটা গুরুত্বপূর্ণ স্থান। দিল্লীকে ভারতে হৃদয় বললে ভুল হবে না। বিবেক ওবেরয় বলেন, এবার দেশের সমস্থ নাগরিক, দেশের চৌকিদাররা সক্রিয় হয়ে আছে এবং কেউ দেশকে লুটতে দেবে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন এবং প্রধানমন্ত্রী থাকবেন এটা নিশ্চত।

বিবেক ওবেরয় বলেন, মাধুরী দীক্ষিতের দিল ধাক ধাক করে কিন্তু আমাদেরকে শুনতে হবে ভারত দেশের হৃদয় কি বলছে। ভারত দেশের হৃদয় মোদী মোদী করছে। যদি মোদী দেশের জনগণের হৃদয়ে বসে গেছে তাহলে আমাদেরকে পুনরায় প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতায় বসাতে হবে। বিবেক ওবেরয় বলেন তাই আপনাদের কাছে অনুরোধ সকলে বাড়ির বাইরে বেরিয়ে দেশের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ভোট প্রদান করুন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WnCgaV
Bengali News