অযোধ্যা মামলায় আবার পাকিস্তান নাক গলানোর চেষ্টা করেছে। অযোধ্যা মামলা সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা সত্ত্বেও পাকিস্তান এতে নাক গলানোর কাজ করেছে। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ করার নির্দেশ দিয়েছে। একইসাথে মুসলিমদের জন্য আলাদা জায়গায় ৫ একর জমি দিতে বলেছে। আদালতের রায় খুবই ঐতিহাসিক এবং নিরপেক্ষ যার জন্য পুরো দেশ জুড়ে রায় এর স্বাগত জানানো হয়েছে। তবে পাকিস্তান সরকার এখন ভারতের অভ্যন্তরীণ মামলায় নাক গলাতে শুরু করেছে।

পাকিস্তানের দাবি, ভারত সংখ্যালঘুদের উ0পর নির্যাতন করেছে এবং তাদের ন্যায় থেকে বঞ্চিত করেছে। অযোধ্যা মামলাকে পাকিস্তান UN পর্যন্ত টেনে নিয়ে গেছে। পাকিস্তান UN তে ভারতের সুপ্রিম কোর্টের রায়কে সংখ্যালঘু নির্যাতন বলেছে। সম্ভবত পাকিস্তান এটা ভুলে গেছে যে পাকিস্তানে এক সময় ২৫% হিন্দু ছিল যারা এখন প্রায় শূন্যের কাছাকছি। অন্যদিকে ভারতে মুসলিম সংখ্যা ব্যাপক হারে বেড়েছে এবং মুসলিমরা ভারতে দ্বিতীয় সংখ্যাগুরু গোষ্ঠী।
পাকিস্তানের এমন ব্যাবহার দেখে ভারতের বিদেশমন্ত্রক পাল্টা জবাব দিয়েছে। ভারত বলেছে পাকিস্তান অযোধ্যা মামলায় যে মন্তব্য দিয়েছে তা অপ্রয়োজনীয় এবং ভিত্তিহীন। জানিয়ে দি, পাকিস্তানের মন্তব্যের পরও কোনো দেশ এ বিষয়ে একটা শব্দও উচ্চারণ করেনি। কারণ সকলে এটা জানে যে অযোধ্যা বিতর্ক ভারতের অভন্তরী বিষয়। পাকিস্তানের মন্তব্যের ভাষায় অবশ্য ভারতের কিছু সংবাদ মাধ্যম সায় দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের এক সংবাদপত্র রয়েছে যারা অযোধ্যা ইস্যুতে মুসলিমদের উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XhE1bj
Bengali News