এবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সমর্থনে মাঠে নামলেন বিখ্যাত ক্রিকেটার। গৌতম গম্ভীর পূর্ব দিল্লীর লোকসভা আসন থেকে নির্বাচনে লড়ছেন। তিনি বিজেপির প্রার্থী হয়ে এবার রাজনীতির মাঠে নেমেছেন। আপনাদের জানিয়ে রাখি, নির্বাচনের আগে মাইন্ড গেম খেলছে দিল্লীর শাসক দল আম আদমি পার্টি। তাঁরা হার নিশ্চিত বলে বিজেপির প্রার্থীদের উপর নানা রকম অভিযোগ আনছে।
পূর্ব দিল্লীর লোকসভা আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী আতিশি মারলেনা গৌতম গম্ভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছে যে, গৌতম তাঁর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছে। কিন্তু আম আদমি পার্টি হোক আর আতিশি এই অভিযোগের কোন প্রমাণ দিতে পারেনি। তাঁরা প্রমাণ না দিয়েই গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ এনে বিজেপি এবং বিজেপির প্রার্থীকে কলঙ্কিত করতে চাইছে।
এবার এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলার এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথী হরভজন সিং (Harbhajan Singh) মাঠে নামলেন। হরভজন সিং আম আদমি পার্টি এবং আতিশির অভিযোগ খারিজ করে বলেন, গৌতম কোন মহিলাদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করতে পারেনা।
I am shocked to note yesterday’s events involving @GautamGambhir. I know him well and he can never talk ill for any woman. Whether he wins or loses is another matter but the man is above all this
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 10, 2019
হরভজন সিং (Harbhajan Singh) টুইট করে লেখেন, ‘ আমি গতকালের ওই ঘটনা (যেখানে গৌতম গম্ভীরের নামে বদনাম ছড়ানো হচ্ছে) সেটা শুনে অবাক। আমি গৌতমকে খুব ভালো মতই জানি, সে কখনো কোন মহিলার বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যাবহার করেনি। সে জিতুক আর হারুক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মানুষটা সব সময় মানবিক আর সন্মানিয়।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vMdO7I
Bengali News