-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিওঃ ‘৮৪ তে শিখ বিরোধী দাঙ্গা হয়েছে তো কি হয়েছে?” স্যাম পিত্রোদা কংগ্রেস নেতা!

- May 09, 2019

১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে কংগ্রেসকে আক্রমণ করার পর। কংগ্রেসের নেতা এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপদেষ্টা স্যাম পিত্রোদা (Sam Pitroda) চরম ন্যাক্কারজনক মন্তব্য করে বসেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেন, ‘৮৪ তে শিখ বিরোধী দাঙ্গা হয়েছে তো কি হয়েছে?” স্যাম পিত্রোদার এই মন্তব্যের পর ব্যাকফুটে কংগ্রেস (Congress)। যদিও এখন স্যাম নিজেকে বাঁচানোর জন্য বিজেপির উপর অভিযোগ এনে ওনার বয়ানকে ভুল ভাবে পরিবেষণ করা হচ্ছে বলে জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দিল্লীর রামলীলা ময়দানে নির্বাচনী জনসভায় শিখ দাঙ্গার ইস্যু তুলে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘কংগ্রেস নিজেদের পুর্বপুরুষদের নামে ভোট চায়, কিন্তু তাঁদের অপকর্মের কথা বললেই, কংগ্রেস ক্ষোভে ফেটে পড়ে। কংগ্রেসকে বলতে হবে, ১৯৮৪ এর শিখ বিরোধী দাঙ্গার হিসেব কে দেবে?”

প্রধানমন্ত্রীর এই আক্রমণের জবাবে স্যাম পিত্রোদা (Sam Pitroda) বলেন, ‘এখন আবার ৮৪ কি? আপনি পাঁচ বছরে কি করেছেন, সেগুলো বলুন? ৮৪ তে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল, তো হয়েছিল। আপনি কি করেছেন? আপনি কিছুই করতে পারেন নি এই পাঁচ বছরে।”

স্যাম পিত্রোদার এই বয়ানের ভিডিও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ টুইট করে বলেন, ‘দেশ খুনি কংগ্রেসকে ক্ষমা করবেনা।” বিজেপি এই ইস্যু নিয়ে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। আরেকদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেদকর স্যামের এই বয়ানের কড়া ভাষায় নিন্দা করে, কংগ্রেসকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

আপনাদের জানিয়ে রাখি, ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর গোটা দেশে শিখ হত্যা শুরু হয়। ১৯৮৪ সালের এই শিখ গণহত্যায় কমপক্ষে ১৭০০০ নিরীহ শিখেদের প্রাণহানী হয়েছিল। তৎকালীন কংগ্রেস নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, ‘একটা বট গাছ উপড়ে গেলে, মাটিতে একটু কম্পন হবেই।” ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার জন্য কংগ্রেস নেতা সজ্জন কুমার দোষী প্রমাণিত হয়েছেন। এবং উনি ২০১৮ থেকে হাজত বাসে আছেন।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Hd9dlp
Bengali News
 

Start typing and press Enter to search