-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কানহাইয়া কুমারকে ভগৎ সিং, নেতাজির সঙ্গে তুলনা করে ফেসবুক পোস্ট তরুণীর !!!

- May 10, 2019

জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী স্লোগান দিয়ে শিরোনামে আসা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) এখন সিপিআই এর প্রার্থী। ২০১৯ এর নির্বাচনে তিনি বিহারের বেগুসরাইয়ে বিজেপি প্রার্থী গিরিরাজ সিং এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। প্রথমবার ভোটে দাঁড়ানোর পর থেকেই বাম আদর্শে আদর্শিত মানুষেরা কানহাইয়া কুমারকে প্রায় ভগবানই বানিয়ে দিয়েছে। এক সময় সেনাকে ধর্ষক বলে আখা দেওয়া, কাশ্মীরের আজাদি চাওয়া, দেশ বিরোধী স্লোগান দেওয়া মানুষটা আজ নাকি বামেদের আদর্শ!

নিজেকে স্বঘোষিত ধর্মনিরপেক্ষ বলা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) বেগুসরাইয়ের প্রার্থী হওয়ার পর থেকেই শুধু মাত্র বিজেপি বিরোধিতা করার জন্য সেখানকার হিন্দুদের গো মাংস খাওয়ার নিদান দিচ্ছেন। এমনটাই অভিযোগ এনেছিলেন বিজেপির প্রার্থী গিরিরাজ সিং। তবে নিজ এলাকায় প্রচারে বেড়িয়ে এলাকাবাসীদের কাছে চরম অপমানিত হয়েছিলেন তিনি। একটি দামি গাড়ি করে রোড শো করার সময়, এলাকাবাসী তাঁর গাড়ি থামিয়ে তাঁকে দুটি কথা জিজ্ঞাসা করাতেই কানহাইয়া কুমার ক্ষেপে গিয়ে তাঁকে বিজেপির এজেন্ট বলে দেয়। তখন ওই এলাকবাসী বলেন, আমি নোটাতে ভোট দেব, কিন্তু আপনার মত দেশ বিরোধীদের ভোট দেবনা।” এলাকাবাসীর ওই কথা শুনে চরম অপমানিত হয়ে তড়িঘড়ি সেখান থেকে চম্পট দিয়েছিল কানহাইয়া কুমার।

এবার সেই কানহাইয়া কুমারকেই দেশ স্বাধীনের নায়ক নেতাজি আর ভগৎ সিং সাথে তুলনা করে নতুন করে বিতর্ক সৃষ্টি করলো বামপন্থীরা। পশ্চিমবঙ্গের একটি ফেসবুকে গ্রুপে এক তরুণী পোস্ট করে লেখেন, ‘ আমি নেতাজি কিংবা ভগৎ সিংকে দেখিনি কিন্তু কানহাইয়াকে দেখেছি। কানহাইয়া কুমারই আমার নেতাজি আমার ভগৎ সিং। ”

বামেরা বরাবরই নিজেদের বড় করে দেখাতে চায়। আর নিজেদের বড় প্রমাণ করতে গিয়ে যে দেশের মানুষকেই অপমান করে সেটা বলাই বাহুল্য। যদিও তাঁদের কাছে দেশপ্রেমী দের থেকে দেশবিরোধীরাই বেশি প্রিয়। আবার দেশের মনিষীদের থেকে বিদেশের ব্যাক্তিত্ব বেশি প্রিয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WzvVJR
Bengali News
 

Start typing and press Enter to search