কেন্দ্র সরকার দ্বারা কাশ্মীর উপত্যকায় সক্রিয় সংগঠন জামাত-এ-ইসলামি কে নিষিদ্ধ করার পর, এবার সরকারের নজর তাঁদের সম্পত্তি এবং দানে পাওয়া পয়সার উপর। জম্মু কাশ্মীরের প্রশাসন হামাতের ৩৫০ এর থেকে বেশি কর্মীকে শুক্রবার গ্রেফতার করে। সূত্র অনুযায়ী, জামাতিরা কাশ্মীরে অনেক স্কুল, মাদ্রাসা আর মসজিদকে সঞ্চালিত করত।
জামাতের কাছে এখন ৪৫০০ কোটির থেকেও বেশি সম্পত্তি আছে। ওই সম্পত্তিতে ৪০০ স্কুল, ৩৫০ মসজিদ আর এক হাজারের ও বেশি মাদ্রাসা আছে। এই গুলোকে চালানোর জন্য পাকিস্তান, হুরিয়ত কনফারেন্স ছাড়াও স্থানীয় মানুষ সাহাজ্য করত।
জামাত-এ-ইসলাম কয়েক দশক ধরে কাশ্মীরকে পাকিস্তানের সাথে যুক্ত করার কাজ করে চলেছিল। তাঁদের ধারণা এটাই যে, কাশ্মীরের উন্নতি ভারতের সাথে থেকে হবেনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কাশ্মীরের অনেক জঙ্গি সংগঠনই জামাতের ওই মাদ্রাসা আর মসজিদে আশ্রয় নিত।
Why is GoI so uncomfortable with Jamaat e Islami? Radicalised Hindu groups representing fringe elements are given carte blanche to spread misinformation & vitiate the atmosphere. But an org that has worked tirelessly for Kashmiris is banned. Is being anti BJP anti national now?
— Mehbooba Mufti (@MehboobaMufti) March 1, 2019
পিডিপি নেত্রী এবং জম্মু কাশ্মীরের প্রাপ্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জামাত-এ-ইসলাম এর উপর নিষেধাজ্ঞা জারি করার পর ক্ষোভ প্রকাশ করেন। মেহবুবা বলেন, সরকার জামাত এর উপরে যেমন নিষেধাজ্ঞা জারি করেছে তেমনই হিন্দুত্ববাদী সংগঠনের উপরেও যেন করে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UgvBP0
Bengali News