-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ স্বরাষ্ট্র মন্ত্রী ও NSA এর ওয়ার রুম মিটিং শুরু, RAW, IB চিফ আর স্বরাষ্ট্র সচিব ও হাজির

- February 16, 2019

কোন পদক্ষেপ নেওয়ার আগে সেটা নিয়ে প্রস্তুতি সেরে নেওয়া ভালো। কাওর চিৎকার শুনেই কোন অ্যাকশন নিয়ে নেওয়া যায়না। ১৫ ফেব্রুয়ারির পর ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর এবং ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে।

উরি হামলার পর যেটা হয়েছিল না, সেটা এবার হল। পাকিস্তান এর উপর থেকে MFN এর মর্যাদা কেড়ে নিয়েছে ভারত, হুরিয়ত জঙ্গিদের সুরক্ষা খতম করেছে মোদী সরকার। পাকিস্তান থেকে ভারতীয় রাজদূতদের ভারতে ডেকে নেওয়া হয়েছে। তাবড় তাবড় দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে।

আজ আমেরিকা অজিত ডোভালের সাথে কথা বলে ভারতকে সমর্থন করবে বলে জানিয়েছে। IB প্রধান অরবিন্দ কুমার আর স্বরাষ্ট্র সচিব রাজীব গৌম্বার মধ্যে হাই লেভেল মিটিং শুরু হয়েছে। ওই মিটিংয়ে গোপন তথ্য এবং যুদ্ধের পরিস্থিতিতে দেশকে বাঁচিয়ে রাখার ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামা হামলা নিয়ে প্রথম পতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ‘এইবার জঙ্গি আর তাঁদের পৃষ্ঠপোষকের চরম ভুল করে ফেলেছে। এর মূল্য ওদের চোকাতেই হবে” কাল সিআরপিএফ জওয়ানদের পার্থিব শরীর দিল্লীতে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের শেষ শ্রদ্ধা জানান।

ভারতের নেওয়া কিছু পদক্ষেপ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছে যে ভারত বড়সড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। এবার পাকিস্তান এবং জঙ্গিদের বিরুদ্ধে নির্ণায়ক এবং ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TMKAQp
Bengali News
 

Start typing and press Enter to search