বারবার পাকিস্তান প্রেম দেখানো সিধু প্রথম লাথটা তো খেয়েই ফেলেছেন। পুলওয়ামা হামলা নিয়ে সিধুর অসংবেদনশীল বয়ান নিয়ে সোনি টিভি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ওটা কোন হাস্য কৌতুক এর ব্যাপার না। তাই তাঁরা দ্য কপিল শর্মা শো থেকে সিধু কে হাটিয়ে অরচনা পূরণ সিং কে নিয়ে এসেছে।

সোনি টিভির পর এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও সুযোগ পেয়ে গেলেন। পাকিস্তান আর ইমরান প্রেমে মজে থাকা সিধু লাগাতার মুখ্যমন্ত্রীর অপমান করে এসেছে। পাঞ্জাব কংগ্রেস সরকার এর মন্ত্রী সিধু বিগত কয়েক মাস ধরে পাকিস্তান কে নিয়ে দেশের ভাবনার বিরুদ্ধে বেফালতু এবং বিতর্কিত বয়ান দিয়েই চলেছে। সিধু ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাক সেনা প্রধান বাজওয়ার সাথে কোলাকুলি করার পর তো দেশে নিন্দার ঝড় বয়ে গেছে।

সীমান্তে আমাদের সেনাদের লুকিয়ে মারা আর লাগাতার সিজ ফায়ার লঙ্ঘন করায় অভিযুক্ত পাক সেনা প্রধান বাজওয়ার সাথে এই বন্ধুত্বপূর্ণ ব্যাবহার দেশের মানুষ ঠিক ভাবে নেয়নি। সিধু ইমরান খানের প্রেমে এতটাই মজে উঠেছিল যে, আমাদের দেশের সরকারের সমালোচনা ও করেছিল তাও পাকিস্তানে গিয়ে।
পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে প্রোপোগান্ডা ছড়ানোর জন্য সিধুর খুব ব্যাবহার করেছে। করতারপুর করিডোর খোলার কথা পাক সরকার ভারতের সাথে না, সিধুর কানে কানে বলেছিল। করতারপুর করিডোর উদ্বোধনের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই সিধু পাকিস্তান উড়ে গেছিল। একদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাকিস্তানের সমালোচনা করছে, আরেকদিকে সিধু পাকিস্তানের তারিফ করতে ব্যাস্ত।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর যায়গায় রাহুল গান্ধীকে নিজের ক্যাপ্টেন বলা সিধুর কংগ্রেস তো কিছুই করল না। কিন্তু সোনি টিভিতে সিধুর এই ছ্যাবলামো চলল না। সোশ্যাল মিডিয়ায় #BoycottSidhu ট্রেন্ড করিয়ে সিধুকে সোনির বাইরে ছুঁড়ে ফেলে দিলো দেশপ্রেমীরা। এবার সোশ্যাল মিডিয়ায় #SackSidhuFromPunjabCabinet ট্রেন্ড করানো হচ্ছে।
আর এটাও আশা করা হচ্ছে যে মানুষের চাপে শেষে ক্যাপ্টেন অমরিন্দর সিং সিধুকে ক্যাবিনেট থেকে হটিয়ে দেবে। আর এরকম যদি হয়, তাহলে সিধুর সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তখন সে কলুর বলদের মত, না এদিকের না ওদিকের থাকবে। শুধু মাঝখানে ঝুলে রইবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GNcSqu
Bengali News