পাকিস্তান সরকার একটি স্কুলের সব শাখার লাইসেন্স বাতিল করে দিলো। করাচির এই স্কুলের ভুল ছিল এটাই যে ওই স্কুলের একটি অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীত ‘ফির ভি দিল হেয় হিন্দুস্তানি” গান বেজেছিল, আর স্ক্রিনে ভারতীয় ঝাণ্ডা দেখানো হয়েছিল। এই সংক্রান্ত ব্যাপারে একটি চিঠি ও জারি করা হয়েছে, যাতে ডায়রেক্টর জেনারেল মন্সুব হুসেইন সিদ্দিকির স্বাক্ষর ও আছে।

চিঠিতে বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আপনাদের স্কুলের একটি অনুষ্ঠানে খুবই আপত্তিজনক জিনিষ দেখানো হয়েছে। স্কুলের ছাত্ররা একটি ভারতীয় গানে নাচ করতে দেখা গেছে, আর স্টেজের স্ক্রিনে ভারতীয় পতাকার ছবি ও দেখানো হয়েছে। শিক্ষা সংস্থানে এরকম জিনিষ দেখানো আমাদের রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে। এটা কোন রকম পরিস্থিতিতেই বরদাস্ত করা হবেনা।
এই ঘটনা করাচির মামা বেবি কেয়ার স্কুলের। যেখানে স্কুলের বাচ্চারা বলিউড অভিনেতা শাহরুখ খানের গান ‘ফির ভি দিল হেয় হিন্দুস্তানি” তে নাচছিল। আর ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে ভারতীয় ঝাণ্ডা দেখানো হচ্ছিল। সিন্ধ প্রদেশের পরিদর্শন ও নিবন্ধন অধিদপ্তরের আধিকারিকরা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে, আর স্কুলের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়।
স্কুলে পাঠানো চিঠিতে স্কুল প্রসাশনের কাছে নির্দেশালয়ের কাছে ব্যাক্তিগত ভাবে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আর স্কুলের সব শাখা গুলোকেই আপাতত বাতিল করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, স্কুলে এই অনুষ্ঠানের ব্যাবস্থা গোটা বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে ছাত্রদের অবগত করানোর জন্য করা হয়েছিল। যার মধ্যে সৌদি আরব, মিশর, পাকিস্তান, আমেরিকা, ভারত আর অন্য দেশ গুলোও ছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DNKQaY
Bengali News