জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি হওয়া হামলার পর দেশের জনতা চরম ক্ষুব্ধ। সবাই পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করছে। আর এই হামলা নিয়ে বলিউডেও চরম বিক্ষোভ। বলিউডের সব অভিনেতা আর অভিনেত্রীরাই শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে এই হামলার নিন্দা করেন। আর এই মামলায় সিনে অ্যাসোসিয়েশন একটি বড় সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রী এবং সমস্ত রকমের আর্টিস্ট দের নিষিদ্ধ ঘোষণা করে।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি রৌনক সুরেশ জৈন জানান, আমাদের সবার কাছে আগে দেশ, তাই আমরা দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। উনি একটি লিখিত বয়ান জারি করে বলেন, অ্যাসোসিয়েশন এর তরফ থেকে পাকিস্তানি অভিনেতা/নেত্রীদের উপর সম্পূর্ণ ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। উনি এও জানান যে, এরপরেও কেউ যদি পাকিস্তানি আর্টিস্টদের সাথে কাজ করার চেষ্টা করে, তাহলে তাকেও নিষিদ্ধ ঘোষণা করে হবে।
#FWICE-The Umbrella Organisation Of 24 Crafts – organises solidarity march at Film City Gate Today Sunday *From 2pm To 4pm*To Pay Respect To The Martyrs Of #PulwamaAttack, #AshokePandit Chief Advisor, FWICE And President Of @DirectorsIFTDA |Please Share It For Our Brave Soldiers pic.twitter.com/00gn7MEYJc
— UFI-Updates Of Film Industry (@ufiweb) February 17, 2019
এর আগে ফাউন্ডেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ পুলওয়ামা হামলার বিরোধে আড়াই ঘণ্টার বন্ধ ডেকেছিল। এবং ১৪ই ফেব্রুয়ারি দিনটিকে কালা দিবস হিসেবে ঘোষণা করেছিল। এই সংগঠনের প্রদর্শনের সময় একদিকে শহীদ আর তাঁর পরিবারের প্রতি সমবেদনা ব্যাক্ত করা হয়েছিল। তো আরেকদিকে পাক বিরোধী স্লোগান ও তোলা হয়েছিল। ওই বিক্ষভে এই সংগঠন পাকিস্তানি অভিনেতা / নেত্রীদের বলিউড এবং টিভি ইন্ডাস্ট্রি থেকে ব্যান করার দাবি তুলেছিল।
#FWICE starts showing its solidarity to our #martyrs Of #PulwamaAttack. 24 crafts get together to condemn terror act of #Pakistan at Filmcity. pic.twitter.com/QOT2LLm1iK
— Ashoke Pandit (@ashokepandit) February 17, 2019
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পয়িজ এর সভাপতি অশোক পণ্ডিত ওই প্রদর্শনের একটি ভিডিও টুইট করে লেখেন, ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পয়িজ (FWICE) পুলওয়ামা হামলায় হওয়া শহীদ জওয়ানদের জন্য নিজেদের একটা দেখানো শুরু করে দিয়েছে। ২৪ টি সংগঠন মিলে ফিল্মসিটিতে এই জঙ্গি হামলার নিন্দা করে”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IjSRdb
Bengali News