রাজ্যের চারিদিকে বইছে গেরুয়া ঝড়। সেই ঝড় সামলাতে না পেরে চারিদিকে বিজেপির নেতা কর্মী এবং সমর্থকদের একে একে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরছে তৃণমূল। তাছাড়াও বিজেপি কর্মীদের খুনের অভিযোগ তো আছেই। মাস খানেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখয়েছিলেন তৃণমূলের বিশ্নুপুরের সাংসদ সৌমিত্র খান।
আর তারপরেই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আপন করে ওনার আপ্ত সহায়ককে গ্রেফতার করেছিল মমতা ব্যানার্জীর পুলিশ। এবার আরও দুজন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান। আজ দিল্লির বিজেপির সদর দফতরে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং সম্বিত পাত্রার উপস্থিতিতে আজ বিজেপিতে যোগদান করেন তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডা ও বিখ্যাত বাঙালি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে মমতা ব্যানার্জীকে পাক প্রেমী বলেও আক্রমণ করেন তৃণমূল নেতা শঙ্কুদেব। ২০১৪ এর নির্বাচনের আগে তৃণমূলে নাম লিখিয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। নয়া দিল্লির আসন থেকে তৃণমূলের হয়ে ভোটেও লড়েছিলেন তিনি।

মমতা ব্যানার্জী দিল্লি সফরে গেলে, ওনার ছায়াসঙ্গি হয়ে থাকতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এবার উনি মমতা ব্যানার্জীর সঙ্গ ত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখালেন। এবার তিনি বিজেপির হয়ে লোকসভা আসনে লড়ার টিকিট ও পাবেন। তবে এবার আর দিল্লি না, এবার উনি বিজেপির হয়ে এরাজ্য থেকেই লড়বেন বলে জানা যায়।
একে একে তৃণমূলের নেতা সাংসদেরা দল ছেড়ে বিজেপিতে নাম লেখানয় বেশ চাপে তৃণমূল সুপ্রিমো। এমনিতেই এরাজ্যে ২২ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তারপর এরকম দলত্যাগি নেতারা আরও ভোগাচ্ছে তৃণমূলকে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Imhs10
Bengali News