পুলওয়ামায় জঙ্গি হামলার পর গোটা দেশই শোকে ডুবে আছে। দেশের কোনা কোনা থেকে বেরাচ্ছে শোক মিছিল। কোথাও আবার পাকিস্তানের পতকা পুড়িয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে দেশপ্রেমে। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু দেশদ্রোহীদের ও দেখা যাচ্ছে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় সেনা আর দেশের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছে।

দেশ আর সেনার অপমান করে ভেবেছে তাঁরা পার পেয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। কারণ এদেশে দেশদ্রোহীর থেকে দেশপ্রেমীদের সংখ্যা অনেক বেশি। তাই সেই দেশদ্রোহীদের চিহ্নিত করে পুলিশে জানান হচ্ছে অভিযোগ। আবার কোথাও এলাকাবাসীরাই দেশদ্রোহীদের বাড়িতে গিয়ে তাঁদের মুখ থেকে ‘ভারত মাতা কি জয়” বলাচ্ছেন।
তবে এদের মধ্যে সবথেকে বিরল ঘটনা সামনে এলো যোগীর রাজ্য উত্তর প্রদেশ থেকে। উত্তর প্রদেশের হাথরস জেলার কিছু যুবক নিজেকে মানব বোমা বানানোর দাবি নিয়ে অনশনে বসে গেছে। ওই যুবকেরা নিজেদের মানব বোমা বানিয়ে হেলিকপ্টারে করে তাঁদের পাকিস্তানে পাঠানোর দাবি তুলছে।
আর সেই দাবি পূরণের জন্য তাঁরা অনশনে পর্যন্ত বসে গেছে। হাথরস এর একটি এলাকায় নবনীত গৌতম, মেসি শর্মা, শুভম, ছোটু রানা, সুরজ যাদব সমেত বহু যুবক অনশনে বসেছে। রাস্তায় নেমে এই ক্ষিপ্ত যুবকেরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে আর তাঁদের পাকিস্তানে পাঠানোর দাবি করছে। এমনকি তাঁদের মানব বোমা বানিয়ে পাকিস্তানে না পাঠানো পর্যন্ত তাঁরা অনশন করবে বলেও জানিয়ে দিয়েছে।
আমাদের দেশে দেশপ্রেমীদের অভাব নেই। দেশের জন্য সেনা যেমন নিজেদের জীবন বিপন্ন করে দেন, তেমনই দেশের বহু সংখ্যক যুবক যারা কোন না কোন কারণে সেনায় যোগ দিতে পারেনি। তাঁরাও দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। আর উত্তর প্রদেশের এই ঘটনা সেই দেশপ্রেমেরই প্রমাণ দিলো।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2BInGmm
Bengali News