-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদী, ইমরানকে দিলেন সবথেকে বড় চ্যালেঞ্জ! বললেন, পাঠানের ছেলে হলে করে দেখাও।

- February 24, 2019

পুলবামা হামলার পর থেকে পাকিস্থানের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হামলা জারি রয়েছে। রাজস্থানে এক নির্বাচনী রালিকে সম্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী, ইমরান খানকে নিয়ে বড় মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদী PAK প্রধানমন্ত্রীর উপর হামলা করে বলেছেন যে যদি পাঠানের বাচ্চা হও তাহলে প্রমান করো।

প্রধানমন্ত্রী মোদী বলেন, পাকিস্থানে নতুন সরকার গঠন হলে আমি উনাকে সম্বর্ধনা জানিয়ে ছিলাম। আমি উনাকে বলেছিলাম যে, আপনি রাজনীতিতে এসেছেন তাহলে চলুন গরিবির বিরুদ্ধে লড়াই করি,অশিক্ষার বিরুদ্ধে লড়াই করি, আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করি। উত্তরে পাকিস্থানের প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন- আমি পাঠানের ছেলে সত্য বলি, সত্য পথে চলি।

 

প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ পাকিস্থানের প্রধানমন্ত্রীর সেই শব্দগুলিকে কাঠগোড়ায় দাঁড় করানোর প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী ইমরানের দিকে নিশানা করে বলেন, যদি পাঠানের বাচ্চা হও তাহলে প্রমান করো। ১৪ ই ফেব্রুয়ারি পুলবামায় যে হামলা হয়েছে তার উপর মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই হামলার পুরো হিসেব হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, আমি আমার সেনা জওয়ানদের উপর গর্বিত যে তারা পুলবামা হামলার ১০০ ঘন্টার মধ্যে হামলার মাস্টারমাইন্ডকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। তবে আপনার ভরসা রাখুন এখন সমস্থ হিসেব নেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী এখানে হিসেব বলতে পাকিস্থানের থেকে বদলা নেওয়ার কথা বলেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই।

লক্ষনীয় বিষয় এই যে, প্রধানমন্ত্রী এদিন রাজস্থানে মা ভবানীকে আহ্বান করেন। একজন রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু মা ভবানীকে তখনই আহ্বান করে যখন সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়।  শিবাজী মহারাজ, রানা প্রতাপও যুদ্ধের আগে মা ভবানীর আহবান করতেন। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী পাকিস্থানের উপর স্ট্রাইক নেওয়ার জন্য একটা বড় ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী বীর জওয়ানদেরকেও স্মরণ করেন এবং রাষ্ট্রনির্মানের প্রতি তাদের অবদানকে প্রণাম জানান।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2E7iFUP
Bengali News
 

Start typing and press Enter to search