-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ শুরু হয়ে গেলো কিষাণ সন্মান যোজনা, এক কোটি কৃষককে আজই পাঠানো হবে অ্যাকাউন্টে টাকা

- February 24, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের গোরখপুরে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার শুভারম্ভ করেন। ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপস্থিত ছিলেন। এই প্রকল্প অনুযায়ী দেশের এক কোটির ও বেশি ক্ষুদ্র কৃষকদের তাঁদের অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তি হিসেবে ২০০০ করে টাকা দেওয়া হবে। কৃষি মন্ত্রালয়ের এক বরিষ্ঠ আধিকারিক জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক কোটি কৃষকদের এই সরকারী প্রকল্পের লাভ দেওয়া হবে।

কেন্দ্র সরকার আর্থিক বছর ২০১৯-২০ এর অন্তিম বাজেটে পিএম কিষাণ যোজনার ঘোষণা করেছিল। এই প্রকল্প অনুযায়ী দুই হেক্টর পর্যন্ত জমি রাখা ছোট এবং সীমান্ত কৃষকদের বছরে ৬০০০ টাকা করে নগদ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী টুইট করে বলেছিলেন, ‘রবিবার এক ঐতিহাসিক দিন হতে চলেছে। কিষাণ সন্মান নিধি প্রকল্পের শুভারম্ভ গোরখপুর থেকে হবে। এই প্রকল্পে কড়া পরিশ্রম করা ভারতের কোটি কোটি কৃষকেরা সুবিধা ভোগ করতে পারবে”

উনি বলেন, ‘পিএম কিষাণ সন্মান নিধি দুটি জিনিষকে বোঝায়, প্রথম কৃষকদের কল্যানের জন্য সরকারকের অটুট প্রতিবদ্ধতা। দ্বিতীয় ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা প্রকল্প এত কম সময়ে বাস্তবায়িত করা। এটাই নতুন ভারতের শুভারম্ভ”

এই প্রকল্প এই আর্থিক বছর থেকেই লাগু হয়ে গেছে, আর তাঁর কারণেই কৃষকেরা মার্চের অন্তিম সপ্তাহ পর্যন্ত তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি পেতে চলেছে। এই প্রকল্প কৃষি ক্ষেত্র থেকে সমস্যা দূর করার জন্য কেন্দ্র সরকারের একটি প্রয়াস।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয় শনিবার বয়ান জারি করে বলে, ‘লঘু এবং সীমান্ত কৃষকদের নিশ্চিত আয়ের সহায়তার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি প্রকল্পের শুভারম্ভ করছে” কৃষি মন্ত্রালয়ের এক বরিষ্ঠ আধিকারিক জানান, উত্তর প্রদেশ, কর্ণাটক সমেত ১৪ রাজ্যের এক কোটির ও বেশি কৃষকদের রবিবার দুই হাজার করে টাকা পাঠানো হবে। তাছাড়াও ২৮ রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত রাজ্যের কৃষকদের এই প্রকল্পের সুবিধা আগামী দুই তিন দিনের মধ্যে দেওয়া হবে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U58d6X
Bengali News
 

Start typing and press Enter to search