-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জম্মু কাশ্মীর থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বললেন ‘যাহা হুয়ে বলিদান মুখার্জী, ওহ কাশ্মীর হামারা হেয়”

- February 24, 2019

জম্মুর ভগবতী নগরে আজ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ এক জনসভা করলেন। বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব রাম লালের সাথে উনি জম্মু জান। আগামী লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বিজেপি কর্মীদের উৎসাহ বাড়ানোর জন্য উনি জম্মুতে সভা করেন। পুলওয়ামা হামলায় শহীদের স্মৃতির জন্য অমিত শাহ এর এই সভার নাম ‘শ্রদ্ধাঞ্জলি” নাম রাখা হয়েছিল।

শনিবার রাজ্য বেজেপি নেতারা অক্লান্ত পরিশ্রম করে অমিত শাহ জি কে স্বাগতম জানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি রবিন্দ্র রায়না সমেত দলের সমস্ত নেতারাই সভা স্থলের সবরকম ব্যাবস্থা খতিয়ে দেখেছেন। এয়ারপোর্ট থেকে সভা স্থল পর্যন্ত দলের পতাকা, ব্যানার আর হোর্ডিং লাগানো হয়েছিল।

প্রায় ৪০ হাজার দলীয় কর্মী আর রাজ্য পদাধিকার নেতারা এই র‍্যালিতে অংশ নেন। শহীদ দের স্মৃতিতে এই সমাবেশের নাম শ্রদ্ধাঞ্জলি রাখা হয়েছে, আর এই সমাবেশ থেকেই পাকিস্তানকে  সন্ত্রাস ইস্যুতে কড়া ভাষায় সম্বোধন করেছেন উনি। ভগবতী নগরের মাঠে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পরেই অমিত শাহ নিজের ভাষণ শুরু করেন।

অমিত শাহ সভা থেকে বলেন, ‘এটা বিজেপির লক্ষ্য যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ থাকবে। কেউ আমাদের কাছ থেকে তা ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।” উনি ভারতীয় জনসংযোগ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জীর কথা স্মরণ করে বলেন, ‘যাহা হুয়ে বলিদান মুখার্জী, ওহ কাশ্মীর হামারা হেয়”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2H4NlJ8
Bengali News
 

Start typing and press Enter to search