-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সরকার অনুমতি দিলে ৭০০ সঙ্গী নিয়ে পাকিস্তানে হামলা করতে প্রস্তুত ভারতের প্রাক্তন দস্যু

- February 20, 2019

একসময় ওনার নাম শুনেই কাঁপত সবাই। কিন্তু সেই দিন আর নেই, উনি আগের মত আর ডাকাত ও নেই এখন উনি ডাকাত মলখান সিং এর যায়গায় শুধুই মলখান সিং। পুলওয়ামা জঙ্গি হামলায় শোকার্ত প্রাক্তন দস্যু মলখান সিং বলেন, আমার কাছে ৭০০ দস্যু আছে। যদি সরকার চায়, তাহলে আমরা আমাদের দেশের জন্য বিনা পারিশ্রমিকে বর্ডারে লড়াই এবং মরার জন্য তৈরি।

মলখান সিং শহীদদের অন্তিম শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কানপুরে গেছিলেন। প্রাক্তন দস্যু মলখান সিং মিডিয়ার সাথে কথা বলা কালীন বলে, ‘পুলওয়ামাতে আমাদের বীর সেনার শহীদ হওয়ার ঘটনার পর থেকেই আমার শরীরের রক্ত টগবগ করে ফুটছে। এও ঘটনার বদলা নিতে হবেই”

উনি বলেন, নির্বাচন আসবে আর আসতেই থাকবে, কিন্তু পুলওয়ামা হামলার বদলা অবশ্যই নিতে হবে। এটা আমাদের দেশের ব্যাপার, কোন রাজনৈতিক দিলের সমস্যা না। যদি এই ঘটনায় সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে কেউই আর রাজনীতিতে বিশ্বাস করবে না।

উনি বলেন, ‘আমি বোকা না, আমি ১৫ বছর চম্বলের ঘাঁটিতে কাথা বেচিনি। যা হবে দেখা যাবে, কিন্তু মলখান সিং পিছপা হবেনা” উনি বলেন, ‘আমাদের পরিকল্পনা একদম সঠিক হবে, তাই আমি চাই আমাদের বর্ডারে পাঠানো হোক”

মলখান সিং বলেন, ‘দেশের সমস্ত নেতাদের পার্লামেন্টে বসে পাকিস্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। পাকিস্তানের ঘরে ঢুকে ওদের ধ্বংস করার সময় চলে এসেছে”  উনি বলেন, ‘আমি ১৯৮২ সালে আত্মসমর্পণ করেছিলাম। তকন অর্জুন সিং মুখ্যমন্ত্রী ছিলেন। ওই আত্মসমর্পণ ইন্দিরা গান্ধীর নির্দেশে হয়েছিল” উনি বলেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব, আমি পেট ভরার জন্য রাজনীতি করব না”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2SMxczf
Bengali News
 

Start typing and press Enter to search