-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কোটি কোটি টাকার সিমেন্ট ফেরত দিয়ে পাকিস্তানের থেকে বদলা নিলো ভারতীয় ব্যাবসায়িরা

- February 20, 2019

পুলওয়ামা হামলার অনেক অনেক ভারতীয় ব্যাবসায়িই পাকিস্তানের সাথে ব্যাবসা না করার কথা ঘোষণা করেন। আর এখন সেই তালিকায় সিমেন্ট ব্যাবসায়িদের নাম ও যুক্ত হয়ে গেছে। ভারতীয় ব্যাবসায়িরা পাকিস্তান থেকে সিমেন্ট আর আনবেন না বলে জানিয়ে দেন।

তাঁরা পাকিস্তান থেকে আসা ৬০০-৮০০ কন্টেনার ভর্তি সিমেন্ট ফেরত পাঠিয়ে দেয়। পাকিস্তানের প্রথম সারির পত্রিকা দ্য ডন এর অনুসারে, ভারত থেকে ফেরত যাওয়া এই কন্টেনার গুলো এখন করাচি পোর্ট, কলোম্বো আর দুবাই পোর্টে পরে আছে।

পাকিস্তান প্রতি বছর ভারতে ৭ থেকে ৮ কোটি মার্কিন ডলার ( ৫০০ থেকে ৫৭২ কোটি টাকা ) এর সিমেন্টের ব্যাবসা করে। ব্যাবসায়িদের এই পদক্ষেপের পর এবার পাকিস্তানের মাথায় হাত পরতে চলেছে। কিছুদিন আগেই ভারত পাকিস্তান থেকে আসা সমস্ত দ্রব্যে ২০০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেয়।

এই আর্থিক বছরে জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভারত পাকিস্তান থেকে ৬.৪৮ লক্ষ টন সিমেন্টের আমদানি করেছিল। প্রতি টন সিমেন্ট হিসেবে দাম প্রায় ৩৫০০ টাকা। ২০১৭-১৮ সালে ১২.১২ লক্ষ টন সিমেন্ট আমদানি হয়েছিল পাকিস্তান থেকে।

অল পাকিস্তান সিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশান এর অনুসারে, পাকিস্তান ২০০৭-০৮ এ ভারতে সিমেন্ট রপ্তানি শুরু করে। ২০১৬-১৭ সালে পাকিস্তান সবথেকে বেশি ১২.৫৩ লক্ষ টন সিমেন্ট ভারতে রপ্তানি করেছিল। কিন্তু পুলওয়ামার হামলার পর এখন পাকিস্তানের সিমেন্ট ফ্রিতেও নিতে চাইছে না ভারতীয় ব্যাবসায়িরা।

এর ফলে চরম সঙ্কটে পরতে চলেছে পাকিস্তান, সিমেন্ট ব্যাবসা এবং অর্থনৈতিক দিক থেকেও। শুধু সিমেন্ট না, এখন পাকিস্তানের সাথে অনেক ব্যাবসাই বন্ধ করতে চলেছে ভারতীয় ব্যাবসায়িরা। ভারত থেকে পাকিস্তানে টমেটো পাঠানো বন্ধ করে দেওয়ার পর, পাকিস্তানের রোজকার বাজারেও আগুন ধরেছে।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BE8Ugn
Bengali News
 

Start typing and press Enter to search