এখন আলী জফর নিজের আসল রুপ দেখিয়ে দিলো। আবারও এক পাকিস্তানি ভারতের জনগণের মুখে থুতু দিয়ে দিলো, যেই জনগণ ওই পাকিস্তানির সমর্থন করেছিল। পুলওয়ামা হামলার ঘটনায় পাকিস্তান সরকারকে ভারত চরম হুঁশিয়ারি দিয়েছে। আর সেই হুঁশিয়ারির জন্য ইমরান খান শুক্রবার জানায়, ‘ভারত আমাদের উপর হামলা করলে, আমরাও হামলা করব”

ইমরান খান ছাড়াও এর আগে অনেক পাকিস্তানি মন্ত্রীরা ভারতের উপর পরমাণু হামলা করার হুমকি দিয়েছিল। আর এই হুমকির সমর্থন করে পাক অভিনেতা আলী জফর। গতকাল ইমরান খান ২০ মিনিট ধরে ভারত বিরোধী ভাষণ দিয়ে যায়। আর আলী জফর ইমরান খানের সেই ভারত বিরোধী ভাষণের সমর্থন করে।

ভারত থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাওয়া পাক অভিনেতাকে বলিউড আর সিনেমার দর্শকেরা সাহাজ্য করেছিল। আর আজ সেই পাক অভিনেতাই নিজের কট্টরপন্থী মনোভাব সামনে এনে তাঁর আসল পরিচয় দিয়ে দিলো।
সবথেকে বড় ব্যাপার, এই পাক অভিনেতা পুলওয়ামা হামলার নিন্দাও করেনি। কিন্তু ভারত বিরোধী ইমরান খানের ওই ভাষণে ইমরানের চরম প্রশংসা করেছেন এই অভিনেতা। এইবার আপনারাই বলুন, এত বছর দুধকলা দিয়ে কি পোষা হল? যেই অভিনেতা আমাদের দেশের থেকে এত টাকা কামিয়ে নিয়ে গেলো। আজ সেই আমদের দেশের ধ্বংস চাইছে! আর দেশের জনগণ এখনো এই সব অভিনেতাদের সমর্থনে দিনরাত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই চলেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Iz269Q
Bengali News