মুকেশ আম্বানি একজন ভালো মনের ভারতীয় হওয়ার পরিচয় দেখিয়েছেন। আম্বানিকে যতই রাজনীতিতে টেনে আনা হোক না কেন, কেজরিওয়ালের মতো লোকজন যতই আম্বানিকে রাজনীতিতে টেনে গালাগালি করুক। যখন দেশে বিপদ আসে তখন আম্বানির মতো মানুষই কাজে আসেন, কেজরিওয়াল নয়। মুকেশ আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশন পুলবামা বলিদানি পরিবারগুলির সাহায্যের জন্য এগিয়ে এসেছে। উনি প্রেস নোট জারি করেছেন এবং জানিয়েছেন যে সমস্থ পুলবামার পরিবারকে সাহায্য করা হবে।
রিলায়েন্স ফাউন্ডেশন ঘোষণা করেছে যে পুলবামায় বলিদানি হওয়া সমস্থ পরিবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেমে রিলায়েন্স। পরিবারের মানুষের জীবনযাপন, দেখা শোনার দায়িত্ব নেবে রিলায়েন্স। শুধু এই নয়, বলিদানি সেনার ছেলে মেয়েদের পড়াশোনা করানোর পর তাদের চাকরিও রিলায়েন্স প্রদান করবে।

উপরে রিলায়েন্স এর তরফ থেকে জারি হওয়া প্রেস নোটের ছবি দেওয়া হয়েছে। এই প্রেস নোট রিলায়েন্স এর ট্রাস্ট রিলায়েন্স ফাউন্ডেশন করেছে। এই নোটে পুলবামায় বলিদানি হওয়া সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবং উনাদের পরিবারকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে।

দেশের খারাপ সময়ে মুকেশ আম্বানি এগিয়ে এসেছেন। শুধু এই নয়, উনি এটাও বলেছেন যে সরকার যদি উনাকে আরো দায়িত্ব দেয় তাহলে উনি সেটা পালন করার চেষ্টা করবেন। কোনোরকম দায়িত্ব থেকে রিলায়েন্স পেছনে সরবেন না বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। আজ সারা দেশ যখন উত্তপ্ত, বলিদানি পরিবারে মানুষ যখন নিজেদের অসহায় মনে করছেন তখন দেশবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন মুকেশ আম্বানি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GsWFY0
Bengali News