-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ চরম পদক্ষেপ মোদী সরকারের, এবার আরও দেউলিয়া হতে চলেছে পাকিস্তান

- February 16, 2019

বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সেনার কনভয়ে কাপুরষের মত হামলা করে সিআরপিএফ এর ৪৪ জওয়ানকে শহীদ বানিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ। এই ঘটনার পর ভারত লাগাতার একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। প্রথমেই পাকিস্তানের থেকে এমএফএন এর মর্যাদা কেড়ে নেয় ভারত। এর ফলে ৭০ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পরে ভিখারি দেশ পাকিস্তান।

তারপর বিশ্বের তাবড় তাবড় দেশের রাজ প্রতিনিধিদের সাথে মিটিং করে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় কিছু করার প্ল্যানে আছে সরকার। আরেকদিকে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে পাকিস্তানকে কোন ভাবেই ছেড়ে দেওয়া হবেনা। এরই মধ্যে সিআরপিএফ টুইট করে জানিয়েছে যে, তাঁরা এই হামলা ভুলবেও না, আর ক্ষমাও করবে না। এর বদলা নিয়েই ছাড়বে।

আমেরিকা রাষ্ট্রীয় উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করে ভারতের পাশে থাকার এবং আত্মরক্ষার জন্য ভারতের প্রত্যাঘাতের সায় দিয়েছে। গতকাল পাকিস্তান থেকে ভারত সরকার ভারতের রাষ্ট্রদূতদের ভারতে ডেকে নিয়েছে। হুরিয়ত নেতাদের থেকে সুরক্ষাও তুলে নিয়েছে সরকার।

আজ পাকিস্তান সীমান্তে ভারতীয় বায়ুসেনা নিজেদের শক্তি প্রদর্শন করেছে। এত কিছুর পর আবার নতুন করে আরেকটি পদক্ষেপ নিলো ভারত সরকার। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে, পাকিস্তান থেকে আসা সমস্ত রকম সামগ্রীতে ২০০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।

এর ফলে পাকিস্তানের ব্যাবসায়ে চরম ক্ষতি হবে, পাক সামগ্রীর উপর ২০০ শতাংশ শুল্ক বাড়িয়ে পাকিস্তানের ব্যাবসায়িক দিক থেকে কোমর ভেঙে দিতে চলেছে ভারত সরকার। পাকিস্তান এমনিতেই দেউলিয়া দেশ, আর কয়েক মাসের মধ্যে ভিখারি দেশের তকমাও পেয়ে যাবে।

আর এরপর ভারত সরকারের এই সিদ্ধান্তে মাথায় বাজ পরতে চলেছে জঙ্গি দেশ আর জঙ্গি দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের। যদিও এটা এখনো যোগ্য জবাব না, কিন্তু ভারত সরকার এখন পাকিস্তানকে আগে ভাতে মারতে চাইছে। এর পরে হাতে মারার জন্যও তৈরি থাকবে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2X5Ve6W
Bengali News
 

Start typing and press Enter to search