-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং নিউজঃ হয়ে গেলো শিবসেনা আর বিজেপির আসন রফা, দেখে নিন কারা কটি আসনে লড়ছে?

- February 18, 2019

আনুমানিক এক বছর ধরে চলা দ্বন্দের পর অবশেষে ভারতীয় জনতা পার্টি আর শিবসেনার মধ্যে আবার বন্ধুত্ব হয়ে গেলো। লোকসভা নির্বাচনে এই দুই পুরানো শরিক একসাথে লড়াই করবে বলে জানিয়েছে। আর লোকসভা ভোটে পাক প্রেমী এবং ধান্দাবাজ দের হারাতেই এই সিদ্ধান্ত নিয়েছে দুই দল।

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা এবং শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে লম্বা বৈঠকের পর দুই দল একসাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। দুই নেতাই এখন প্রেস কনফারেন্স করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও উপস্থিত আছেন সেখানে।

প্রেস কনফারেন্সে অমিত শাহ বলেন, কোটি কোটি কর্মীদের ইচ্ছে এবার পূরণ হল। বিজেপি তাঁদের সবথেকে পুরানো বন্ধুদের ফিরে পেলো। শিবসেনা প্রতিটা ভালো এবং খারাপ সময়ে আমাদের পাশে ছিল। কিছুটা মনোমালিন্য ছিল, সেটা কাটিয়ে এখন আমরা একসাথে আগে চলার সিদ্ধান্ত নিয়েছি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান আগামী লোকসভা নির্বাচনে শিবসেনা ৪৮ এর মধ্যে ২৩ টি আসনে প্রার্থী দেবে, আর বিজেপি বাকি ২৫ টি আসনে নিজেদের প্রার্থী দেবে। উনি বলেন, এই বৈঠকে আমরা অনেক ইস্যু নিয়েই কথাবার্তা বলি। তাঁদের মধ্যে প্রধান হল কৃষকদের সমস্যা। আর এর জন্য প্রধানমন্ত্রী নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। আমাদের দুই দলেরই মন পরিষ্কার আমরা দুই দল মিলে ভবিষ্যতের ভারত গড়ব।

লোকসভা নির্বাচন ছাড়াও দুই দলের মধ্যে মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আসনের রফা হয়ে গেছে। সূত্র অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে দুই দলই সমান সমান আসনে লড়বে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GPzfv9
Bengali News
 

Start typing and press Enter to search