-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম রেখেছিল ‘লস্কর-এ-তালিবান”, তারপর পুলিশ এসে তুলে নিয়ে গেলো বাপ বেটাকে

- February 18, 2019

কলোনির এক ব্যাক্তি আশেপাশের ওয়াই ফাই লগিনে লস্কর এ তালিবান এর নাম দেখে চমকে যায়। তিনি এটা দেখে আতঙ্কিত হয়ে পরে আর পুলিশকে জানায়। পুলিশকে জানানোর পর ঘটনা স্থলে পুলিশ এসে মামলার তদন্ত শুরু করে দেয়। এই ঘটনা মহারাষ্ট্রের কল্যাণ এলাকার।

মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে খড়কপাডা এলাকার মানুষ ও এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায়। এই ঘটনা দেখার পর অমৃত হেভেন হাউসিং কমপ্লেক্স এর বাসিন্দারা সোশ্যাল মিডিয়া গ্রুপে ম্যাসেজ পাঠিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে মিটিং ডাকে। মিটিংয়ের পর তাঁরা খড়কপাডা থানায় এই ঘটনার বিবরণ দেয়।

কলোনির বিনায়ক আইয়ার আর ওনার সঙ্গীরা জানান, তাঁরা নিজের মোবাইলে ওয়াই ফাই নেটওয়ার্ক অন করলেই সেখানে লস্কর এ তালিবান এর নাম দেখা যায়। আমরা জানতাম যে কে এই নাম রেখেছে, কিন্তু আমরা আমাদের কমপ্লেক্সে কোন চ্যান্স নিতে চাইনি। আর এই কারণে আমরা পুলিশের কাছে যাই।

উনি বলেন, পুলিশকে জানানোর পর তাঁরা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যায়, আর এই ওয়াই ফাই এর ব্যাপারে খোঁজ চালায়। তদন্তে ধরা পরে যে, প্রতিবেশী কমপ্লেক্সে ওয়াই ফাই নেটওয়ার্কের মালিক আছে। তারপর পুলিশ গিয়ে ওই প্লটের মালিক আর তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। থানায় প্লট মালিকের ছেলে স্বীকার করে যে সে তাঁর ওয়াই ফাই নেটওয়ার্কের নাম জঙ্গি সংগঠনের নামে রেখেছিল।

পুলিশ জানায় যে তাঁরা ওই প্লটের মালিকের ছেলেকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে কিছু উইনিক করার জন্য এই কাজ করেছে। পুলিশ তাকে বোঝায় যে, এইরকম কিছু উইনিক করা উচিৎ না যে অন্যেরা আতঙ্কিত হয়। পুলিশের বলার পর সে ওয়াই ফাই নেটওয়ার্কের নাম পাল্টে দেয়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Ndb23d
Bengali News
 

Start typing and press Enter to search