ভারতীয় বায়ুসেনার স্বয়ংচালিত যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রালয় ৫৪ টি ইজরাইলি হারোপ ( HAROP ) ড্রোন কেনার অনুমতি দিয়ে দিলো। এই মারক ড্রোন শত্রুদের হাই ভ্যালু টার্গেটকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে পারবে।

সংবাদসংস্থা এএনআই এর অনুসারে গত সপ্তাহে একটি উচ্চ স্তরীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রালয় এই ৫৪ মারক ড্রোনকে কেনার অনুমতি দিয়ে দিয়েছে। খবর অনুসারে, এই ড্রোন গুলো চীন আর পাক সীমান্তে মোতায়েন করা হবে।
আপনাদের জানিয়ে রাখি, এই ড্রোন ইলেকট্রিক অপটিক্যাল সেন্সরের সাথে যুক্ত। যেটা বিস্ফোট হওয়ার আগেই হাই ভ্যালুর সৈন্য আস্তানা আর র্যাডার স্টেশনে নজর রাখতে পারবে। ইজরাইলের এই হারোপ ড্রোন শত্রুদের আস্তানায় ক্র্যাশ হয়ে পুরো ধ্বংস করে দিতে পারবে।

এর মধ্যে লাগানো ইলেকট্রিক অপটিক্যাল সেন্সর এর ফলে আস্তানার ব্যাপারে সম্পূর্ণ তথ্য যোগার করা সম্ভব হবে। এখন আপাতত বায়ুসেনার কাছে এরকম ১১০ টি ড্রোন আছে, যার নাম পি-ফোর রাখা হয়েছে।
শুদু বায়ুসেনাই না, মোদীর সরকার নৌসেনার জন্য ১১১ টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ওই হেলিকপ্টার গুলো কৌশলগত অংশীদারির মাধ্যমে কেনা হবে। সেনার জন্য ৭২ হাজার Sig Sour Asault রাইফেলস কেনা হবে। আর এর জন্য মোদী সরকার জার্মানির একটি কোম্পানির সাথে চুক্তি করেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2BGqyQp
Bengali News