নজীর গড়লেন শিক্ষা মন্ত্রী। কাল ছয় বলে ছটা হয় মারা যুবরাজকে হারিয়েছিলেন। আর আজ জার্মানিকেও হারিয়ে দিলেন। জার্মানি যেমন বিশ্বকাপে ব্রাজিলকে সাত শুন্য গোলে হারিয়েছিল। তেমনই আজ সপ্তম পরীক্ষায় পেপার লিক হয়ে, সাত শূন্যতে মাধ্যমিক পরিকক্ষার্থীদের হারিয়ে দিলেন তিনি।

প্রথম পেপার ফাঁস হওয়ার পরই উনি গলা উঁচিয়ে বলেছিলেন যে, এবার আর কেউ প্রশ্ন ফাঁস করতে পারবেনা। চারদিকে কড়া নিরাপত্তা, বজ্রআটুনি ইত্যাদ ইত্যাদি। কিন্তু কি হল? প্রথম থেকে শেষ পর্যন্ত সব পরীক্ষার প্রশ্নই তো ফাঁস হয়ে গেলো!

কেন হচ্ছে এমন? উত্তর নেই শিক্ষা মন্ত্রীর কাছেও। যদিও এই ঘটনায় কালকে পর্যন্ত সিআইডি পাঁচ জনকে গ্রেফতার করেছে। তবুও এই গ্রেফতারীর পর কাল এবং আজ দুই দিনই প্রশ্ন ফাঁসের মামলা সামনে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলওয়ামা হামলা নিয়ে দেশের গোয়েন্দা সংস্থায় উপর তোপ দেগেছিলেন।
কিন্তু ওনার রাজ্যে একের পর এক প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, সে বিষয় নিয়ে কোন মন্তব্য করেন নি উনি। এই ঘটনাটি চরম দুর্ভাগ্যজনক। কারণ এই ঘটনার সাথে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোল হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যাবস্থা।
কেউ বলছে প্রশ্ন ফাঁস যারা করছে, তাঁদের রাজ্য সরকারের প্রক্লপ কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রীর মত ফাঁসশ্রী অথবা লিকশ্রী দেওয়া হোক। আবার কেউ সাইকেলের চাকার লিকের সাথে মাধ্যমিকের প্রশ্ন লিকের ঘটনা মিলিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BDVd0X
Bengali News