-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘মিশন মাসুদ আজহার” শুরু করল ভারত, দ্বায়িত্ব নিলেন স্বয়ং অজিত ডোভাল

- February 15, 2019
পুলওয়ামা জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই পদক্ষেপের মধ্যে অন্যতম হল, এই হামলার দ্বায়িত্ব নেওয়া জৈশ এ মোহম্মদ এর প্রধান মৌলানা মসুদ আজহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। যদি এই ব্যাপারে ভারতের সাহাজ্য না করে পাক সরকার, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার সমীকরণ বদলে দেওয়ার হুমকি দিয়েছে ভারত।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে শুক্রবার সলাকে ডাকা ক্যাবিনেট বৈঠকে কূটনৈতিক উপায় গুলোর সাথে সাথে আগামী রণনীতি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী আর এনএসএ অজিত ডোভাল এই ব্যাপার আলাদা করে বৈঠক করেন। শনিবারের ডাকা সর্বদলিয় বৈঠকে সরকার সব দলের সাথে এই ব্যাপারে পরামর্শ করবে।

সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারত পাকিস্তানের কাছে জৈশ এ মোহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজহার এর গেম খতম করার জন্য বার্তা পাঠিয়েছে। পাকিস্তানকে এই ব্যাপারে চরম হুঁশিয়ারি দিয়ে জানান হয়েছে যে, পুলওয়ামা হামলার পর মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে পরিস্থিতি হিতে বিপরীত হবে।

সরকারী সুত্র অনুযায়ী, আমেরিকা, ইজরাইল, ব্রিটেন, জার্মানি, ফ্র্যান্স আর রুশ সমেত বিশ্বের সব শক্তিধর দেশের সাথে একজোট হয়ে পাকিস্তানের উপর মসুদ আজহার এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আজহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য রাষ্ট্র সঙ্ঘে বারবার দখলআন্দাজি করা চীনকে বিঁধতে ডোভাল নিজেই কাঁধে দ্বায়িত্ব তুলে নিয়েছেন।

উরি হামলার পর রিঅ্যাকশন হিসেবে ২০১৬তে স্যার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। এবার পাকিস্তানের তরফ থেকে এটাই বিচার করা হচ্ছে যে, ভারত যদি আবার এরকমই কিছু একটা করে তাহলে কি হবে? পাকিস্তান এটা নিয়েও চিন্তিত যে, এই হামলার পর ভারত সব দেশকে এক করে পাকিস্তানের বিরুদ্ধে কোল্ড ওয়ার না শুরু করে দেয়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2trX6ck
Bengali News
 

Start typing and press Enter to search