বিকানের জমি দুর্নীতি মামলায় প্রবর্তন নির্দেশালয় (ইডি) রবার্ট বঢড়ার কোম্পানির দিল্লীতে আনুমানিক ৪.৬২ কোটি টাকার সম্পত্তি আটক করল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোনের স্বামী রবার্ট বঢড়ার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল করার নিয়ে তদন্ত চলছে। এই তদন্তের জন্য বঢড়া আর তাঁর মা মৌরিনকে জয়পুরে এই সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

ইডির আধিকারিক শুক্রবার জানায়, বঢড়া কোম্পানি স্কাইলাইট হসপিটালিটি লিমিটেড আনুমানিক ১৮,৫৯,৫০০ টাকার সম্পত্তি আর দিল্লির সুখদেব বিহারের সম্পত্তি আটক করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ২০১৫ সালে ইডি এই জমি কেনা সংক্রান্ত ব্যাপারে একটি অপরাধিক মামলা দায়ের করেছিল।
ইন্দো-পাক সীমান্তে সংবেদনশীল এলাকার প্রতারণামূলক ভাবে ভূমি বরাদ্দ করার অভিযোগে রাজস্থান পুলিশ কর্তৃক দায়েরকৃত ১৮ টি অভিযোগের ভিত্তিতে তেহসিলদার বিকেনরের পক্ষে এই মামলাটি নিবন্ধন করা হয়েছিল।
ইডি জানিয়েছে যে, কেন্দ্র সরকার মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ এর নির্মাণের জন্য ৩৪ টি গ্রামের জমিন অধিগ্রহণ করেছিল। রাজ্য সরকারের তরফ থেকে গ্রামীণদের ওই জমির বদলে অন্যত্র জমি দেওয়া হয়েছিল। আর ওই জমি আবন্টনে আনুমানিক ১৪২২ বিঘা জমি ভুয়ো নামে আবন্টন করা হয়েছিল। আর তারপর ১৩৭২ বিঘা জমি বিভিন্ন কোম্পানি কে চরা দামে বিক্রিও করা হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2NaKIXf
Bengali News