যে সংবাদপত্রের ছবি আপনারা দেখছেন এটা কোনো চিনি অথবা পাকিস্থানের খবরের কাজগ নয়। এটা ভারতের একটা সংবাদ মাধ্যম এবং এর নাম টাইমস অফ ইন্ডিয়া। এটা একটা বামপন্থী ঘেঁষা খবরের কাগজ এবং বিক্রির দিক থেকে এটা দেশের সবথেকে বড় ইংরাজি খবরের কাজগ। দেশজুড়ে শিক্ষিত মানুষজন খুবই আনন্দের সাথে এই ইংরাজি কাগজ কিনে দেশের খবর জানার জন্য। এই খবরের কাগজকে ভারতের দেশের মানুষই এত উপরে উঠিয়েছে। দেশের প্রচুর মানুষ টাকা ব্যায় করে প্রত্যেকদিন এই কাগজ পড়েন। দেশের সাধারণ শিক্ষিত মানুষের টাকাতেই এদের ব্যাবসা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে টাইমস অফ ইন্ডিয়া ভারতের খবরের কাগজ হয়েও পাকিস্থানের দালালি শুরু করে দিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া(Times of india) গতকাল যে খবর ছেপেছিল তাতে পুলবামা হামলা নিয়ে লিখতে গিয়ে পাকিস্তানকে ক্লিনচিট দিয়ে দিয়েছে। খবরের হেডিংয়ে লেখা হয়েছে যে ভারত পুলবামা হামলা নিয়ে পাকিস্থানের উপর ‘দোষারোপ’ করেছে। একই সাথে আতঙ্কবাদী না লিখে সেটাকে youth তথা কাশ্মীরি যুবক লিখে চালিয়ে দিয়েছে। অর্থাৎ আতঙ্কবাদী শব্দের উল্লেখ পর্যন্ত করেনি এই পত্রিকা।

জানিয়ে দি, পুলবামা আতঙ্কবাদী হামলার জন্য পাকিস্থানের ইসলামিক আতঙ্কবাদী সংগঠন জাইশ-মহম্মদ দায় স্বীকার করেছে। দেশের সকল মানুষ এক সুরে এর জন্য পাকিস্থানকে দায়ী করেছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এটাকে শুধুমাত্র অভিযোগ বলে উক্তি করেছে এবং পাকিস্থানের দিকে গান গেয়েছে। স্থানীয় কাশ্মীরের এক আতঙ্কবাদিকে সাথে নিয়ে তারা এই হামলা সম্পন্ন করেছে। ভারতের সমস্থ দেশ একসুরে পাকিস্থানের থেকে বদলা চাইছে,ল। ইজরায়েল, আমেরিকার মতো দেশ পাকিস্থানের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে সমর্থন জানিয়েছে। কিন্তু দেশের ভেতরেই এই সমস্থ পত্রিকা দেশবিরোধিতার মতো কাজ শুরু করেছে। যে আতঙ্কবাদী হামলায় পাকিস্থান পুরোপুরি জড়িত সেটাকে শুধুমাত্র অভিযোগ বলে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং আতঙ্কবাদীকে শুধুমাত্র কাশ্মীরি যুবক বলা হয়েছে।
এটাই ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া ইংরাজি সংবাদ মাধ্যম। যখন কোনো ইজরায়েলবাসী বা আমেরিকাবাসী এই খবর দেখবে তখন তাদের মনে ভারতের প্রতি কি মনোভাব জন্ম নেবে সেটা চিন্তার বিষয়। স্বাভাবিকভাবে তারা ভাববে যে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া সংবাদপত্র যখন এমন বলছে তখন নিশ্চয় কোনো ব্যাপার রয়েছে। এর থেকে লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে! আসলে কাশ্মীরের মূল সমস্যা জিহাদ, যেটাকে সাধারণ ভারতবাসী আতঙ্কবাদ বলে। কিন্তু বামপন্থীরা এই মিথ্যা বার বার ছড়ানোর চেষ্টা করে যে ভারত কাশ্মীরের জনগণের উপর অত্যাচার করে বলে তারা আতঙ্কবাদী হয়ে। এর মাধ্যমে বামপন্থীরা ইসলামিক কট্টরতা তথা জিহাদের গোড়ায় মাটি ঢাকা দিতে থাকে। আর সেই কাজ খুব দক্ষতার সাথে করে টাইমস অফ ইন্ডিয়ার মতো নামিদামি পত্রিকা।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2NaCbna
Bengali News