-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই যুবক যা করল, শুনে আপনিও গর্ববোধ করবেন

- February 19, 2019

গত ১৪ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হওয়া জঙ্গি হামলায় দেশের বীর ৪২ জওয়ান শহীদ হয়েছিলেন। আর এই ঘটনায় গোটে দেশেই শোকের ছায়া নেমে যায়। সবাই নিজের মত শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, আর মানুষের মত ভারত সরকারের ও রক্ত টগবগ করে ফুটছে।

আর এই ক্রমেই রাজস্থানের বিকানের এর এক যুবক পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ হওয়া জওয়ানদের অভাবনীয় ভাবে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। আর সেই শ্রদ্ধাঞ্জলির চর্চা গোটা দেশ জুড়ে হচ্ছে। রাজস্থানের বিকানের এর এক যুবক তাঁর পুরো শরীর শহীদদের নামে দিয়ে দিয়েছেন।

বিকানের এর শ্রীডুংরুগড় এর মৌমাসর গ্রামের বাসিন্দা গোপাল সারণ নিজের গোটা শরীর শহীদ হওয়া জওয়ানদের নামে সমর্পিত করেছে। গোপাল নিজের শরীরে ৭১ জন শহীদের নাম খোদাই করেছে। এর মধ্যে পুলওয়ামা হামলায় হওয়া ৪২ জন শহীদ, আর বিকানের জেলার ২০ জন শহীদ এবং রতনগড় এর ৯ জন শহীদের নাম আছে।

গোপাল তাঁর পিঠের দুই দিকেই শহীদের নাম খুদিয়ে তাঁর মাঝে দেশের পতাকার ছবিও আঁকিয়েছে। বিকানের একটা বিষয়ের জন্য প্রসাশনের উপর চরম ক্ষুব্ধ হয়ে আছে। তাঁর কথা মত, বিকানের এত শহীদ হওয়ার পর এবং এখানে সেনার অফিস থাকার পরেও এই জেলায় কোন শহীদ স্মারক নেই।

গত ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর কাশ্মীরে আইইডি বোমা নিস্ক্রিয় করতে গিয়ে সেনার মেজর চিত্রেশ বিষ্ঠ শহীদ হয়েছিলেন। বিগত ৫ দিনে দেশ ৪৬ বীর জওয়ানকে হারিয়ে শোকে ডুবে গেছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TRaDpD
Bengali News
 

Start typing and press Enter to search