-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং নিউজঃ কুলভূষণ যাদবের মামলা নিয়ে আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে সপাটে চর মেরে তাঁদের দাবি খারিজ করল

- February 19, 2019

ইন্টারন্যাশানাল কোর্ট অফ জাস্টিস (ICJ) তে কুলভূষণ যাদব মামলায় মঙ্গলবার পাকিস্তানের এটোর্নি জেনারেল আনওয়ার মন্সুর খান পাকিস্তানের হয়ে তদারকি করে। খান ICJ তে ভুয়ো নথিপত্র পেশ করে যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট আর তাকে বালুচিস্তানে হামলা করার জন্য পাঠানো হয়েছিল বলে দাবি করে।

খান অভিযোগ করে বলে ২০১৪ এর পেশাওয়ার আর্মি স্কুল হামলায় ভারতের হাত ছিল। এর আগে সোমবার শুনানির সময় নিজেদের পক্ষ রেখে ভারত জানায়, পাকিস্তান এই মামলায় প্রয়োজনীয় নথি এবং প্রমাণ পেশ করতে অসফল। ভারত ICJ এর কাছে অনুরোধ করে যে পাকিস্তানের এই অভিযোগকে তাঁরা যেন অবৈধ ঘোষণা করে।

আরেকদিকে পাকিস্তান জানায় ICJ তে কুলভূষণ যাদব কে নিয়ে প্রশ্ন চলার সময় ভারত সেগুলো এড়িয়ে যায়। পাকিস্তানের এক সৈন্য আদালত যাদবকে মৃত্যুর সাজা শুনিয়েছে। আর আইসিজিতে সোমবার যাদব মামলা নিয়ে চার দিবসিয় শুনানি এমন সময় শুরু হয়, যখন জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার দায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ স্বীকার করেছে। আর সেই হামলায় ভারতের ৪১ জওয়ান শহীদ হয়েছেন। এই ঘটনার পর পাকিস্তান আর ভারতের সম্পর্কে আরও ছিন্ন হয়েছে।

পাকিস্তানের আইনজীবী খাবর কুরেশি আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মামলাকে স্থগিত করার দাবি তোলে। কিন্তু পাকিস্তানকে চর মেরে সেই দাবি নস্যাৎ করে দেয় আন্তর্জাতিক আদালত। আরেকদিকে ভারত এই হামলার প্রতিশোধ নিতে পারে বলে চরম ভয়ভিত পাকিস্তান।

পাকিস্তানের তরফ থেকে পাক বিদেশ মন্ত্রী কুরেশি রাষ্ট্র সঙ্ঘের হাতে পায়ে ধরে ভারতকে বদলা নেওয়া থেকে আটকাতে চাইছে বলে জানা যায়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SdrL7k
Bengali News
 

Start typing and press Enter to search