হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে ক্রিকেট খেলায় না। যুবরাজের রেকর্ড ভাঙা হল প্রশ্নপত্র ফাঁসে। আজ মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। আজ এটা ষষ্ঠ পরীক্ষা, আর আগের দিন গুলোর মতই ট্রেন্ড বজায় রেখে আজকেও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেলো। কি করে হল সেটা বলা মুশকিল। তবে ফাঁস প্রশ্ন আর আসল প্রশ্নের সাথে হুবহু মিল।
তবে প্রতিটা ফাঁস প্রশ্নই হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়িয়েছে। প্রথমে বাংলা, তারপর ইংরেজি, ইতিহাস অঙ্ক এর পর আজ ভৌত বিজ্ঞান এর প্রশ্ন ফাঁস। এর আগে শিক্ষা মন্ত্রী এই প্রশ্ন ফাঁস নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন কড়া ব্যাবস্থা নেওয়া হবে। এবার আর প্রশ্ন ফাঁস হবেনা। কিন্তু কোথায় সেই কড়া ব্যাবস্থা? মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবন নিয়ে কেন খেলছে সরকার? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

গতকাল সোমবার প্রশ্ন ফাঁস করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে সিআইডি। এদের মধ্যে বর্ধমান, মালদা, হুগলী জেলার বাসিন্দা আছে। এদের মধ্যে দুই মাধ্যমিক পরীক্ষার্থী ও আছে বলে জানা যাচ্ছে। এর আগে দিল্লি বোর্ডের প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে সরব হয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু অবাক ভাবে এরাজ্যের প্রশ্ন ফাঁস নিয়ে উনি এখনো কিছু বলেন নি।
তবে আমাদে শিক্ষামন্ত্রীর স্ট্রাইক রেট ১০০ শতাংশই রয়েছে। যদিও তৃণমূলের মহাসচিব, তৃণমূল সুপ্রিমো এই ব্যাপার নিয়ে এখনো বিজেপি, আরএসএস চক্রান্ত খুঁজে পাননি। তবে খুব শীঘ্রই হয়ত এই প্রশ পত্র ফাঁসের দায় বিজেপি, আরএসএস এর কাঁধে চাপিয়ে নিজেকে চাপ মুক্ত করবেন ওনারা।
কারণ এরাজ্যে কিছু হলেই ওনাদের মুখে বিরোধীদের চক্রান্ত আর বিজেপি, আরএসএস এর নাম উঠে আসে। সেটা দাড়িভিট কান্ডই হোক আর কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুন হোক। বরাবরই দোষ সঙ্ঘ আর বিজেপির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও সঠিক তথ্যপ্রমাণ এখনো দিতে পারেন নি। তাই এবার ও আশা করা হচ্ছে যে, এবার ও সঙ্ঘ আর বিজেপির ঘারেই দোষ চাপানো হবে!
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2S9b0dr
Bengali News