কলকাতাঃ প্রবাসী ভারতীয় বিজেপি (Bharatiya Janata Party) সমর্থকদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একটি ভিডিও মিটিং করেন। আর সেই মিটিংয়ের গোপন ভিডিও ফাঁস করেন তৃণমূলের (All India Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের ফেসবুক ওয়ালে সেই ভিডিও পোস্ট করে গুরুতর অভিযোগ করেছেন তৃণমূল নেতা। ভিডিওতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে যে, ‘ভারতমাতার রক্ষার জন্য আমি জেলেও যেতে পারি।” প্রবাসী ভারতীয়দের সঙ্গে ভিডিও মিটিংয়ে শুভেন্দু অধিকারীকে আরএসএসের প্রার্থনাও করতে শোনা গিয়েছে।
তৃণমূলের মুখাপাত্র কুণাল ঘোষ দাবি করে বলেছেন, ভিডিওটি তিনি বিজেপির কর্মীদের থেকেই পেয়েছেন। কুণালবাবু জানান, ‘বিজেপি নির্বাচনী প্রচারে গিয়ে যেভাবে ধর্মীয় মেরুকরণের কথা বলেছে, সেটা অনেকেই পছন্দ করেন নি। বিশেষ করে শুভেন্দু অধিকারী বেশি করে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালিয়েছেন।” কুণালবাবু বলেন, তৃণমূলের অরুপ চক্রবর্তী নামের এক জনের কাছ থেকে এই ভিডিওটি তাঁর কাছে এসেছে।
কুণালবাবু ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘বিজেপির অভ্যন্তরীন জুম বৈঠক। প্রবাসী ভারতীয়দের সঙ্গে। ভিডিও-1 শুভেন্দু ওখানেও আমাকে আক্রমণ করছে। ওরা বড় বড় জননেতা। আমি এক নিরীহ সামান্য সৈনিক। আমাকে এসব বলার কারণ বুঝি না বাবা! এটাও বুঝি না, তোমাদের এত নিজস্ব বৈঠক, তার ভিডিওটাও কেন বাইরে আমাদের হাতে আসে!!
যাক, বাকি কথাগুলোও শুনুন। কত চেষ্টা, কত রকম যোগাযোগ, দেখুন। ভিডিও সংগ্রহ সৌজন্য: অরূপ চক্রবর্তী।”
তৃণমূলের মুখপাত্র দাবি করেছেন যে, ওনার কাছে এই মিটিংয়ের আরও ভিডিও আছে, তিনি শুধুমাত্র একটি প্রকাশ করেছেন। বাকিগুলো এক এক করে প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন।”
The post ‘ভারত মায়ের রক্ষার জন্য জেলেও যেতে পারি” শুভেন্দুর গোপন ভিডিও ফাঁস first appeared on India Rag .from India Rag https://ift.tt/3fLlOw5
Bengali News