বিগত পাঁচ বছরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সম্পত্তি ৫ কোটি টাকা বেড়েছে। ২০১৯ এ দাখিল করা মনোনয়ন পত্রে রাহুলের কাছে এখন মোট ১৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে। তাছাড়াও বোন প্রিয়াঙ্কার সাথে দিল্লির মেহরৌলি এলাকায় একটি ফার্ম হাউসও আছে। কেরলের ওয়ানাড আসন থেকে লোকসভা নির্বাচনে লড়াই করা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নির্বাচন আধিকারিক এর কাছে দাখিল করা হলফনামায় এই তথ্য দেন।
রাহুল গান্ধী ওনার হলফ নামায় বলেন, ওনার কাছে মোট ৫ কোটি ৮০ লক্ষ ৫৮ হাজার ৭৭৯ টাকার স্থাবর সম্পত্তি ছে। এই স্থাবর সম্পত্তিতে ৪০ হাজার টাকা নগদ, বিভিন্ন ব্যাংকে ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৯৩ টাকা, শেয়ার আর বন্ডে পাঁচ কোটি ১৯ লক্ষ ৪৪ হাজার ৬৮২ টাকা আর পিপিএফ অ্যাকাউন্টে ৩৯ লক্ষ ৮৯ হাজার ০৩৭ টাকা আছে। এছাড়াও দুল লক্ষ ৯১ হাজার টাকার গহনা আছে।
রাহুল গান্ধীর কাছে প্রায় ১০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি আছে। আট কোটি ৭৫ লক্ষ ৭০ হাজার টাকার গুরগাঁওয়ে ৫৮৩৮ বর্গ ফুটের একটি দোকান। আর দিল্লির ছতরপুর এলাকায় বোন প্রিয়াঙ্কার সাথে ৫০ শতাংশ অংশীদারির সাথে মোট এক কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৮৪ টাকার একটি ফার্ম হাউস আছে। মোট অচল সম্পত্তির পরিমাণ ১০ কোটি আট লক্ষ ১৮ হাজার ২৮৪ টাকার।
রাহুল গান্ধী ওনার মা সোনিয়া গান্ধীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকার পার্সোনাল লোন ও নিয়েছেন। তাছাড়াও ওনার কাছে ভাড়াটিয়া দের ৬৭ লক্ষ এক হাজার ৯০৪ টাকা জমানত এর রুপে জমা আছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2uMLGkl
Bengali News