-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাসুদ আজাহারকে নিয়ে সূর নরম চীনের, শীঘ্রই সমাধান করার আশ্বাস দিলো ভারতকে

- March 17, 2019

সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিসদে জঙ্গি মাসুদ আজাহারকে চতুর্থবার ভিটো পাওয়ার ব্যাবহার করে বাঁচিয়ে দেওয়া চীন রবিবার একটি বয়ান জারি করে। ভারতে থাকা চীনের রাজদূত Luo Zhaohui এই ইস্যুতে ভারতের চিন্তা নিয়ে তাঁদের প্রতিক্রিয়া দেয়।

উনি বলেন, ‘মাসুদ আজাহারের ব্যাপার আমরা বুঝি, আর আমরা এই ঘটনাটিকে বিশ্বাসও করি। আমরা ভারতের চিন্তার কারণও বুঝি, আর আমরা আশাবাদী যে এই মামলার নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হবে।”

চীনের রাজদূত দিল্লির দূতাবাসে হোলির অনুষ্ঠান পালনের সময় এই কথা বলেন। উনি বলেন এই মামলার নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হবে। এটা কেবলমাত্র প্রযুক্তিগত হোল্ড, এর মানে এই যে এই ইস্যু নিয়ে লাগাতার পরামর্শ করার জন্য সময় আছে। এই মামলার নিষ্পত্তি হবে, আমার উপরে বিশ্বাস রাখুন।

আপনাদের জানিয়ে রাখি গত বুধবার চীন চতুর্থবার ভারতের প্রয়াস ব্যার্থ করে জঙ্গি মাসুদ আজাহারকে বাঁচিয়েছিল। চীনের এই পদক্ষেপকে ভারত দুর্ভাগ্যজনক বলেছে। ভারতের কাছে আজাহার মাসুদের বিরুদ্ধে প্রমাণ আছে, আর এবার ভারতের আশাও ছিল যে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হবে। কিন্তু চীন তাঁদের বন্ধু পাকিস্তানকে বাঁচানোর জন্য সন্ত্রাসবাদের পক্ষ নেয়।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TTjESi
Bengali News
 

Start typing and press Enter to search