-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১ তৃণমূল সাংসদ, বিভিন্ন দলের ৮ জন বিধায়ক আর ৫০ হাজার তৃণমূল কর্মী যোগ দেবে বিজেপিতে

- December 18, 2020


কলকাতাঃ নির্বাচনের আগে হুরমুরিয়ে ভেঙে পড়ছে শাসক দল তৃণমূল (All India Trinamool Congress)। রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পদত্যাগের পর রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেই এরা সবাই একে একে বিজেপিতে যোগ দেবেন। নির্বাচনের আগে দলে এরকম ভাঙনে অস্বস্তিতে শাসকদল তৃণমূল।

 

আরেকদিকে, রাজ্য বিজেপি সুত্রের খবর অনুযায়ী ১ জন তৃণমূল সাংসদ, বিভিন্ন দল থেকে আরও আটজন বিধায়ক গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। বিজেপির মহাসচিব তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন যে, এটা কিছুই না, আগামী দিনে আরও চমক আসছে।

বিজেপির সুত্র অনুযায়ী, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেই আরও ৫০ হাজার কর্মী-সমর্থক নাম লেখাবে গেরুয়া শিবিরে। তবে এটা একদিনে সম্ভব নয়। আজকের সভার পর শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরবেন এবং সংগঠন মজবুত করার কাজ করবেন। সেখানেই একে একে করে ৫০ হাজার তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করতে পারে।

The post ১ তৃণমূল সাংসদ, বিভিন্ন দলের ৮ জন বিধায়ক আর ৫০ হাজার তৃণমূল কর্মী যোগ দেবে বিজেপিতে first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2KiU0ng
Bengali News
 

Start typing and press Enter to search