বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদ চ্যানেলগুলি এখন দ্বন্দ্বে নেমে পড়ছে। একদিকে রিপাবলিক টিভি সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায় এর দাবি তুলে খবর পরিবেশন করছে। অন্যদিকে India Today রিয়ার পক্ষ নিয়েছে বলে মনে করা হচ্ছে। রিপাবলিক টিভি সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে অন্যদিকে India Today রিয়ার বিরুদ্ধে উঠা নানা অভিযোগকে কাউন্টার করছে। সব মিলিয়ে এই ঘটনা নিয়ে দুই চ্যানেলের মধ্যে একপ্রকার যুদ্ধ শুরু হয়েছে।
৮ ই সেপ্টেম্বর, ইন্ডিয়া টুডে সাংবাদিক রাহুল কানওয়াল তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে রিপাবলিক টিভি ও অর্ণব গোস্বামীর উপর করেন। India Today এর সাংবাদিক বলেন যে মুম্বাই শহর রেহার ইন্টারভিউ পাওয়ার জন্য পেছনে পেছনে ঘুরছিল। উনি আরো বলেন, যে ইন্টারভিউ রিপাবলিক চাইছিল সেটা India Today পেয়েছে। শুধু এই নয়, টুইটে ইন্ডিয়া টুডের সাংবাদিক অর্ণব গোস্বামীকে হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলসের সাথে তুলনা করেন।

তবে রিপাবলিক এই টুইটার যুদ্ধে পিছু না হটে পাল্টা আক্রমন করে। রিপাবলিক এর তরফে একটা টুইট করা হয় যেখানে আজ তাক, ইন্ডিয়া টুডে ও অরুণ পুরীকে ট্যাগ করা হয়। টুইটে ৫ টি টপ চ্যানেলের টিআরপি ডাটা শেয়ার করা হয়। টুইটে লেখা হয়, “অনুগ্রহ করে এই ডাটা আপনাদের নিউজ ডেস্ককে দিতে পারবেন? যাতে তারা একটু চিল করতে পারে। উনি একটু বেশি স্ট্রেস ফিল করছেন মনে হচ্ছে।”
Dear @indiatoday, @aajtak and @aroonpurie, can you give this to your newsdesk with our compliments and tell them to take a chill pill? They seem a little too stressed. pic.twitter.com/SbTok5Bw4D
— Republic (@republic) September 8, 2020
https://platform.twitter.com/widgets.js
এই টুইট এর মাধ্যমে নাম নিয়ে India Today এর সাংবাদিককে আক্রমন করা হয়। জানিয়ে দি, রিপাবলিক টিভি হিন্দি ও রিবপাবলিক ইংরাজি দুটোই এখন টিআরপির দিক থেকে শীর্ষে রয়েছে। সেই স্ক্রিনশট রিপাবলিকের তরফে টুইট করে পেশ করা হয়েছে যা রীতিমতো India Today এর মুখ বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত এর আগে অর্নব গোস্বামী একজন অভিযুক্তের ইন্টারভিউ করা নিয়ে আজ তাক চ্যানেলকে আক্রমন করেছিলেন। আজ তাক ও India Today একই গ্রুপের চ্যানেল যার কারণে টুইট যুদ্ধে রিপাবলিকে তরফে দুই পক্ষকেই পাল্টা আক্রমন করতে দেখা যাচ্ছে।
The post সুশান্ত সিং মামলায় রিপাবলিক চ্যানেলের সাথে টুইটার যুদ্ধ India Today এর! এক কথায় বাকিদের চুপ করালেন অর্নব গোস্বামী first appeared on India Rag.
The post সুশান্ত সিং মামলায় রিপাবলিক চ্যানেলের সাথে টুইটার যুদ্ধ India Today এর! এক কথায় বাকিদের চুপ করালেন অর্নব গোস্বামী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2FdLaV4
Bengali News