-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কঙ্গনার বিরুদ্ধে রিপোর্টিং করতে গিয়ে ‘আজতক মুর্দাবাদ’ শ্লোগান শুনতে হল সাংবাদিককে! ভাইরাল হল ভিডিও

- September 11, 2020

হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে দেশের জনতা দারুন সচেতন হয়ে উঠেছে। এমনকি কিছু কিছু সংবাদমাধ্যম প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে প্রভাবিত করার যে চেষ্টা চালাতো তাও এখন লোকজন ধরে ফেলতে শুরু করেছে। সম্প্রতি কঙ্গনা ইস্যুতেও এমনি ছবি ধরা পড়ল। আসলে শিবসেনা বনাম কঙ্গনা রানাউতের যে লড়াই শুরু হয়েছে তা চরমে পৌঁছে গেছে।

BMC কঙ্গনা রানাউতের ৪৮ কোটি টাকার অফিস ভেঙে দিয়েছে। কঙ্গনা রানাউত বনাম শিবসেনার ঘটনা নিয়ে মিডিয়াকেও দুভাগ হতে দেখা যাচ্ছে। এই ইস্যুতে সম্প্রতি India Today এর সাথে অর্ণব গোস্বামীর রিপাবলিক মিডিয়ায় জোরদার টুইটার যুদ্ধ দেখা গেছিল। জানিয়ে দি, আজতক (Aaj tak) ও India Today একই গ্রুপের চ্যানেল। শিবসেনা বনাম কঙ্গনা ইস্যুতে India Today, আজতককে রিয়ার সমর্থনে বেশি দেখা গেছে। অন্যদিকে রিপাবলিককে কঙ্গনার সমর্থনে দেখা গেছে।

মহারাষ্ট্র সরকার ও কঙ্গনার মধ্যে চলমান লড়াইয়ের বিষয়ে রিপোটিং করতে গিয়ে আজতক এর সাংবাদিক মৌসুমী সিংকে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে। মৌসুমী সিং ঘটনার রিপোর্টিং করতে ফিল্ডে ছিলেন কিন্তু সেই সময় এমন ঘটনা ঘটে যায় যাতে পুরো চ্যানেলকে লজ্জায় পড়তে হয়।

https://platform.twitter.com/widgets.js

আসলে মৌসুমী সিং আজতকের (Aaj tak) হয়ে কঙ্গনার বিরুদ্ধে রিপোর্টিং করতে গিয়েছিলেন। অফিসের বাইরে মহিলারা বিরোধ প্রদর্শন করছিলেন। মৌসুমী সিং তাদেরকে প্রশ্ন করতে গেলে তারা আজতক মুর্দাবাদ শ্লোগান দিতে শুরু করে। ঘটনাটি আজতাক এর চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারন হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে যাতে রীতিমতো লজ্জায় পড়তে হয়েছে আজতক চ্যানেলকে।

The post কঙ্গনার বিরুদ্ধে রিপোর্টিং করতে গিয়ে ‘আজতক মুর্দাবাদ’ শ্লোগান শুনতে হল সাংবাদিককে! ভাইরাল হল ভিডিও first appeared on India Rag .



from India Rag https://ift.tt/32m4EQt
Bengali News
 

Start typing and press Enter to search