-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১৫ লক্ষ টাকা ক জন পেল? বিজেপিকে আক্রমন করে প্রশ্ন নুসরাত জাহানের

- September 08, 2020


সিনেমা জগতে বড়ো সাফল্যের পর এখন রাজনীতিতে যেন কোমর বেঁধে নেমে পড়েছেন নুসরাত জাহান। অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান এখন রাজনৈতিক আক্রমন, পাল্টা আক্রমনের খেলায় নেমে পড়েছেন। টুইটারে রাজনৈতিক দলগুলির মধ্যে যে যুদ্ধ চলে তাতে রীতিমতো সক্রিয় থাকতে দেখা যাচ্ছে নুসরাত জাহান।

সম্প্রতি এক টুইট করে নুসরাত জাহান দেশে লাগাতার বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ তোলেন। সেই টুইটের জবাবে বিজেপি নেতা সৌমিত্র খান বাংলার শিল্প নিয়ে তোলেন। যার পাল্টা জাববে নুসরাত জাহান বলেন, আগে আপনি বলুন ১৫ লক্ষ টাকা ক জন পেল?

নুসরত জাহান টুইট করে ময়ূরকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও করাকে কটাক্ষ করেছিলেন। দেশের বেকারত্ব একদিকে যখন লাগাতার বৃদ্ধি হচ্ছে তখন প্রধানমন্ত্রী মোদী ময়ূরের সাথে ভিডিও করতে ব্যাস্ত বলে অভিযোগ তুলেছিলেন নুসরত জাহান। ২ কোটি চাকরি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ভাবা উচিত বলেও টুইটে লিখেছেন নুসরাত। টুইটের জবাবে সৌমিত্র খান বলেন, ৯ বছরে বাংলায় কটা শিল্প হয়েছে একটু বলবেন?

https://platform.twitter.com/widgets.js

উত্তরে নুসরাত জাহান সৌমিত্র খান ও নরেন্দ্র মোদীকে ট্যাগ করে পাল্টা প্রশ্ন তোলেন। নুসরাত জাহান লিখেন, আগে আপনি বলুন ১৫ লক্ষ টাকা ক জন পেল? তবে এখানেই থেমে যাননি নুসরাত জাহান। দিলীপ ঘোষের একটা ভিডিও পোস্ট করে নুসরাত কটাক্ষ করে বলেন এইভাবে বিজেপি সোনার বাংলার ভিত্তিপ্রস্তর রাখছেন। ভিডিওতে দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের মারধর করার কথা বলেছেন। আর সেই নিয়েই আক্রমন করেছেন নুসরাত জাহান।

The post ১৫ লক্ষ টাকা ক জন পেল? বিজেপিকে আক্রমন করে প্রশ্ন নুসরাত জাহানের first appeared on India Rag.

The post ১৫ লক্ষ টাকা ক জন পেল? বিজেপিকে আক্রমন করে প্রশ্ন নুসরাত জাহানের first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2Zk4Y06
Bengali News
 

Start typing and press Enter to search