-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মমতা সরকারকে অপমান করার অভিযোগ!রাজ্যপালের বিরুদ্ধে FIR দায়ের করতে চাই শিবসেনা

- September 24, 2020


মমতা সরকারের সাথে রাজ্যপাল জগদীপ ধনখড়ে যে মৌখিক লড়াই চলছিল, এখন তাতে শিবসেনাও ঝাঁপিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ শিবসেনা এই লড়াইতে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরব হয়েছে। পশ্চিমবঙ্গের শিবসেনা ইউনিট রাজ্য পুলিসকে একটা চিঠি লিখেছে এবং রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার জন্য অনুরোধ করেছে। রাজ্যপালের সাথে মমতা সরকারের লড়াইতে শিবসেনা রাজ্য সরকারের দিকে ঝুঁকে থাকার ইঙ্গিত দিয়েছে।

রাজ্যপাল লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ে বিগত ৬,৭ মাস ধরে শুধু টুইট করেই চলেছেন। পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার অভিযোগ তুলেছেন যে রাজ্যপাল বিজেপির ক্যাডার হয়ে কাজ করছেন। রাজ্যপাল বাঙালি ও বাঙালি সংস্কৃতির উপর অপমানজনক মন্তব্য করেছেন বলেও অভিযোগ শিবসেনার।

রাজ্যপাল বিজেপির লোকজনকে দেখা করার সময় দিচ্ছে কিন্তু অন্য দলের লোক গেলে সময় দেওয়া হচ্ছে, এমনটাই দাবি শিবসেনার। শুধু এই নয় শিবসেনার আরো অভিযোগ, রাজভবনকে বিজেপির অফিস করে দিয়েছেন এবং বিজেপির যাতে লাভ হয় সেই ধরনের কাজ করছেন।

রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার কথা বলার শিবসেনা রাজ্যপালের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি করেছে। শিবসেনা রাজ্যপালের বিরুদ্ধে FIR করার জন্য দায়ের করতে চেয়েছে। প্রসঙ্গত, মমতা ব্যানার্জীর সরকারের সাথে রাজ্যপালের মতভেদের বিষয়টি পশ্চিমবঙ্গে প্রায় সকলের কাছে অবগত। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আল কায়দার সাথে জড়িত আতঙ্কবাদী ধরা পড়ার পর রাজ্যপাল মমতা সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। মুর্শিদাবাদে ঘটনা প্রসঙ্গেও রাজ্য সরকার বনাম রাজ্যপালের লড়াই চরমে পৌঁছেছিল।

The post মমতা সরকারকে অপমান করার অভিযোগ!রাজ্যপালের বিরুদ্ধে FIR দায়ের করতে চাই শিবসেনা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2EBSda8
Bengali News
 

Start typing and press Enter to search